Monday, April 6, 2026

চতুর্থী থেকেই নবান্নে বিশেষ কন্ট্রোল রুম, চালু থাকবে কালীপুজো-ছটপুজোতেও

Date:

Share post:

উৎসবের দিনগুলিতে আরও সতর্ক পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার দুর্গাপুজোর চতুর্থী থেকেই রাজ্য সরকারের সদর দফতর নবান্নে চালু থাকবে বিশেষ কন্ট্রোল রুম। ওইদিন থেকে (০৩৩) ২২১৪৩৫২৬ হেল্পলাইন নম্বরে ফোন করে যেকোনও ঘটনা বা দুর্ঘটনার কথা জানানো যেতে পারে।

আরও পড়ুনঃ এইচআরএমএস নিয়ে আলোচনা, রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারকে তলব নবান্নের

২০২৩ সালের দুর্গাপুজোয় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। কালীপুজোয় এই কন্ট্রোল রুম চলবে ১২ থেকে ১৬ নভেম্বর। এরপর ১৯ ও ২০ নভেম্বর এই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে ছটপুজোর জন্য।

নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টারে এই কন্ট্রোলরুম খোলা হবে। এই কন্ট্রোলরুম চালানো হবে প্রতিদিন দু’টি শিফটে—সকাল ৮টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত। প্রতিটি শিফটের নেতৃত্বে থাকবেন একজন করে ডব্লুবিসিএস অফিসার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...