Saturday, April 4, 2026

এশিয়ান গেমসের আগে ফর্মে ফিরতে বিরাট অনুপ্রেরণায় সিন্ধু

Date:

Share post:

বিরাট অনুপ্রেরণায় ভারতীয় ব‍্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। হাতে আর মাত্র এক দিন, তারপরই শুরু এশিয়ান গেমস। দীর্ঘদিন ধরে ফর্মে নেই সিন্ধু। গত বছর আগস্টে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর থেকেই ফর্ম নেই ভারতীয় শাটলারের। চোট-আঘাত আরও সমস্যা বাড়িয়েছে। এশিয়ান গেমসে নামার আগে তাই বিরাট কোহলির থেকে অনুপ্রেরণা নিতে চাইছেন সিন্ধু। এদিন এমনটাই জানালেন টোকিও অলিম্পিক্সে পদক জয়ী শাটলার।

এই নিয়ে সিন্ধু বলেন,” আমি বিরাট কোহলির কিছু কিছু সাক্ষাৎকার পড়েছি। ওকে খুঁটিয়ে দেখেছি। যখন আপনি দুঃখে থাকেন, কোনও কিছুই কাজে লাগে না, তখন কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরতে হয় সেটা ওকে দেখে শেখার আছে। বিরাটেরও শুরুতে এরকম সমস্যা হয়েছিল। রান পাচ্ছিল না। কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। সে আপনি যত বড় ক্রীড়াবিদই হোন না কেন। সব ক্রীড়াবিদেরই এমন পরিস্থিতি আসে।”

এরপরই সিন্ধু আরও বলেন,”যখন আমি জিতছিলাম তখন সব ঠিকঠাক ছিল। খুশি ছিলাম। কোর্টে ফিরলেই আরও ট্রফি জিততে ইচ্ছা করত। কিন্তু যেদিন হেরে যাই, সেদিন হতাশ থাকি। চাইলেও অনেক সময় ছন্দ ফিরে পাই না। জেতা-হারা দু’রকম দিনই জীবনে আসে। সব সময় তো জেতা যায় না তাই না? চোট সারিয়ে ফিরে এই মুহূর্তে নিজের ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছি।”

আরও পড়ুন:ফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষে মেসির দেশ, ১০০ বাইরে টিম ইন্ডিয়া

 

 

 

 

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...