Tuesday, March 31, 2026

টানা বৃষ্টিতে মাথায় হাত হুগলির মৃৎশিল্পীদের

Date:

Share post:

সুমন করাতি

টানা বৃষ্টিতে দুশ্চিন্তায় প্রমাদ গুনছেন মৃৎশিল্পীরা। হুগলি জেলার অনেকটাই কৃষি নির্ভর এলাকা। গরমকালে বৃষ্টিপাতের অভাবের কারণে অনেক সময় চরম ক্ষতিগ্রস্ত হতে দেখা যায় কৃষকদের। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলে পরে তাদের সুবিধা হয়। তবে কথায় বলে “কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ”। বৃষ্টিতে কৃষকদের উপকার হলেও অন্যদিকে মাথায় হাত পড়ে যায় মৃৎশিল্পীদের।

টানা দুদিন বৃষ্টির কারণে মূর্তি তৈরির পরে তা শুকাতে দেরি হচ্ছে । এবং তার জেরেই কাজ হচ্ছে অতি ধীরগতিতে। মৃৎশিল্পীদের হাতে রয়েছে বেশ কিছু বায়না। সেই বায়না পূরণ করতেই বর্তমানে হিমশিম খেতে হচ্ছে তাদের। টানা বৃষ্টি চললে মাথায় হাত পড়তে পারে মৃৎশিল্পীদের। সামনেই দূর্গাপুজো সহ পরপর বিভিন্ন পুজো আছে। কীভাবে তাদের প্রতিমা তৈরি ও শুকনো হবে সেই চিন্তায় ঘুম ছুটেছে মৃৎ শিল্পীদের।

 

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...