Monday, April 6, 2026

ধ্বনি ভোটে রাজ্যসভায় পাশ ‘মহিলা সংরক্ষণ বিল’

Date:

Share post:

লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল (women reservation bill)। এদিন বিল নিয়ে আলোচনা হয় রাজ্যসভায় (Rajyasabha)। শেষপর্যন্ত ধ্বনি ভোটে পাশ হয় বিল। পক্ষে ভোট দেন রাজ্যসভার ২১৫ জন সাংসদই। একটি ভোটও পড়েনি বিপক্ষে। এখন শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। তারপরেই আইনে পরিণত হবে মহিলা সংরক্ষণ বিল।

গতকাল অর্থাৎ বুধবার লোকসভায় (Loksabha) পাশ হয়ে গিয়েছিল মহিলা সংরক্ষণ বিল (women reservation bill)। যার অর্থ লোকসভায় এবার ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য।ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট দিয়েছিলেন ৪৫৪ জন। বিপক্ষে ভোট দেন মাত্র ২ জন। বৃহস্পতিবার রাজ্যসভাতে এই বিল পাশ হয়ে যাওয়ার পর সকলকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এর আগে একাধিকবার সংসদের দুই কক্ষে বিলটি পাশ করানোর চেষ্টা হলেও কোনওবারই সাফল্য আসেনি।মনমোহন সিং সরকার ২০১০ সালের ৯ মার্চ রাজ্যসভায় বিলটি পাশ করাতে সফল হলেও লোকসভায় বিলের পক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন জোগাড় করা যায়নি। কিন্তু এবার তা সম্ভব হয়েছে।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...