Saturday, March 14, 2026

নিরাপদ বাংলার মেয়েরা আজ আত্মবিশ্বাসী: দুবাইকে ‘কন্যাশ্রী’ চেনালেন সুচরিতা

Date:

Share post:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

দুবাই: দুবাইয়ের মাটিতে শোনা গেল বাংলার নারী শক্তির জয়গান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার নারী ক্ষমতায়ন কতখানি এগিয়ে গিয়েছে তা তুলে ধরলেন সিআইআই-এর (CII) ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারপার্সন সুচরিতা বসু। একইসঙ্গে জানালেন, বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উজ্জ্বল সম্ভাবনা ও অগ্রগতি।

সিআইআই-এর (CII) ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারপার্সন সুচরিতা বসু তুলে ধরেন বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উজ্জ্বল সম্ভাবনা ও অগ্রগতির দিকটি। তিনি বলেন, এমএসএমই ছাড়া বাংলা অসম্পূর্ণ। মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রটিকে জোরদার করতে চাইছেন। ২১ নভেম্বর থেকে কলকাতায় যে শিল্প সম্মেলন হচ্ছে, সেখানেও মূল লক্ষ্য এমএসএমই। পাশাপাশি তিনি জানান, বাংলায় মেয়েরা শুধু সুরক্ষিত নন, তাঁদের প্রগতিও নজরকাড়া। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক উন্নয়নমূলক সামাজিক প্রকল্প মহিলাদের সুরক্ষিত করেছে, আত্মবিশ্বাসী করেছে।

একইসঙ্গে সুচরিতা বলেন, “বাংলায় বহুমুখি আর্থিক ক্ষেত্র। পশ্চিমবঙ্গ কর্ম দক্ষতা, কৌশলগত অবস্থান ও যোগাযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একাধিক ক্ষেত্রে বিনিয়োগের ব্যপক সুযোগ তৈরি করে। শেষ কয়েক বছরে সমস্ত ক্ষেত্রে বাংলার উন্নয়ন চোখে পড়ার মতো। আমার সংস্থাও এই রাজ্যে থেকে উঠে এসেছে। পরিষেবামূলক ক্ষেত্রে কাজ করছি আমরা। অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি বাংলার ৫২ শতাংশ জায়গা নিয়ে রয়েছে পরিষেবা ক্ষেত্র।” এদিন শিল্প সম্মেলনের মঞ্চ থেকে দুবাইকে বাংলা তথা কলকাতার সকল সম্ভবনাময় দিক তুলে ধরে বিনিয়োগের আবেদন জানান তিনি।

আরও পড়ুন- প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সময়সূচিতে বড় বদল, কতক্ষণ মিলবে পরিষেবা?

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...