Saturday, June 20, 2026

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সময়সূচিতে বড় বদল, কতক্ষণ মিলবে পরিষেবা?

Date:

Share post:

রাজ্যের শ্রমিক থেকে শুরু করে দিনমজুরদের কথা মাথায় রেখে এবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সময়সূচিতে বড় বদল (Major changes in primary health center schedule)আনল রাজ্য সরকার (Government of West Bengal)। এতদিন পর্যন্ত সপ্তাহে চার দিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি (primary health centre)খোলা থাকত। কিন্তু সেই সময় মানুষ কাজের মধ্যে থাকেন ফলে স্বাস্থ্য পরিষেবার (health services)সুবিধা নেওয়া সম্ভব নয়। তাই এবার থেকে সপ্তাহে দুপুর ২ টো থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেখানে পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এই বিজ্ঞপ্তি জারি করেছেন। জেলা শাসক এবং কলকাতার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে প্রতিটি আর্বান কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, আর্বান হেলথ সেন্টারের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে।

সাধারণত দিনমজুররা সারাদিন কাজ করার ফলে তারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সময় পান না। আবার কাজের ফাঁকে চিকিৎসা পরিষেবার জন্য ছুটি চাইলে মাইনে কাটা হয়। ফলে বাধ্য হয়েই বেশি টাকা খরচ করে তাঁদের বেসরকারি হাসপাতালে যেতে হয়। আবার টাকার অভাবে বহু শ্রমিক চিকিৎসা করাতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই সরকারের এই উদ্যোগ। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ডিউটির রোস্টার নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...