Saturday, April 4, 2026

অসু.স্থ পরিযায়ী শ্রমিকের দেহে মেলেনি নিপা ভা.ইরাস, স্বস্তি রিপোর্টে

Date:

Share post:

ডেঙ্গি-ম্যালেরিয়ার উদ্বেগের মধ্যেই রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু স্বস্তি মিলল শুক্রবার। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন পরিযায়ী শ্রমিকের দেহে মেলেনি নিপা ভাইরাসের উপস্থিতি। জানাল পুনের (Pune)ল্যাবরেটরি।

কেরালা থেকে ফিরেছিলেন মঙ্গলকোটের বাসিন্দা ওই যুবক। জ্বর-সহ অন্যান্য উপসর্গ থাকায় ওই রোগীকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল এবং পরে বেলেঘাটা আইডি-তে (ID Hospital) পাঠানো হয়। তাঁকে আইসোলেশনে রাখা হয়। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় পুনেতে (Pune)।

পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষায় ছিল স্বাস্থ্য দফতর। অবশেষে শুক্রবার সেই রিপোর্ট এসেছে। স্বাস্থ্যভবনের তরফে রিপোর্ট প্রকাশ করে জানানো হয়, নিপা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। ফলে কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য দফতর। তবে, সতর্ক প্রশাসন।

আরও পড়ুন: দশ বছরেও মহিলা বিল বাস্তবায়িত হবে না: মোদি সরকারকে তোপ রাহুলের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...