Friday, June 12, 2026

অপহৃ.ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্র! শুরু পুলিশি তদন্ত

Date:

Share post:

ছাত্রহেনস্থা বা ছাত্র-উপাচার্য সংঘাত নয়, এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল। কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ওই ছাত্রকে অপহরণ করেছে অভিযোগ। বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুনঃআদালতে মুখ পুড়ল ইডির, অভিষেকের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নয়: নির্দেশ বিচারপতির

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অপহৃত ওই ছাত্রের নাম পান্না। বিশ্বভারতীর সংস্কৃত বিভাগের পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের ছাত্র সে।তাঁর বাড়ি মায়ানমারে। কী কারণে তাঁকে অপহরণ করা হল, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, শান্তিনিকেতনের ইন্দিরা পল্লি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন অপহৃত ছাত্রটি। তাঁর এক বন্ধুও থাকতেন একই বাড়িতে। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সাত-আট জন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই বাড়িতে চড়াও হয়। ইন্দিরা পল্লি এলাকায় কয়েকটি বাড়িতে প্রথমে ছাত্রের ছবি নিয়ে খোঁজ শুরু করেন দুষ্কৃতীরা। তার পর ছাত্রটিকে খুঁজে পান তাঁরা। ছাত্রটিকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। ছাত্রের ফোনও হাতানো হয় বলে অভিযোগ।
গোটা ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন ছাত্রের বন্ধু। তার পরই নড়েচড়ে বসেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। থানায় মেল করে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে অপহরণ না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

প্রশ্নফাঁসের ‘দাগ’ মুছতে NEET পরীক্ষায় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা NTA-র!

নিট ইউজির (NEET UG) প্রশ্নফাঁস বিতর্কে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি আর চাইছে...

ভুল তো করছেন না: বিদ্রোহীর কার্যত সমর্থন অনুব্রতর, হারের দায় সরাসরি কার উপর চাপালেন!

“ভুল তো করছেন না। বিজেপিতে তো যাচ্ছেন না”- দলের বিদ্রোহীর কার্যত সমর্থন তৃণমূল সুপ্রিমোর স্নেহধন্য বীরভূমের নেতা অনুব্রত...

ক্ষমতা থাকলে ১৯ সাংসদ বিজেপির টিকিটে লড়ুক! বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ মহুয়ার

ফের বিশ্বাসঘাতক তৃণমূল বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সুর চড়ালেন দলের সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল...

ফুটপাত দখল বরদাস্ত নয়, হকার উচ্ছেদ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর থেকে সব থেকে বেশি চর্চায় থেকে যে হকার উচ্ছেদের ঘটনা। যেভাবে ফুটপাত থেকে হকারদের সরিয়ে...