Saturday, April 4, 2026

রহমানের শো ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খ.লা! আয়োজক সংস্থার বিরুদ্ধে দায়ের অভিযোগ

Date:

Share post:

গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ে (Chennai) শো করতে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী (Musician) এ আর রহমান (A R Rahman)। আর সেই কনসার্টকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। চলে দেদার ধাক্কাধাক্কি, আর সেই ঘটনার জেরেই অনুষ্ঠান দেখতে আসা বহু মানুষের পদপিষ্ট হওয়ার খবর প্রকাশ্যে আসে। পাশাপাশি শ্লীলতাহানির শিকার হন বহু মহিলারাও। ঘটনার জেরে ছাড় পাননি রহমানও। তাঁর বিরুদ্ধেও উঠে আসে বিস্তর অভিযোগ। এবার সপ্তাহ দুয়েক পরে সেই বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হল অভিযোগ। জানা গিয়েছে ওই অনুষ্ঠানের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে শুক্রবার অভিযোগ দায়ের করেছে চেন্নাই পুলিশ (Chennai Police)।

অভিযোগ, আসনের থেকে বেশি সংখ্যক টিকিট বিক্রি করার পাশাপাশি শ্রোতা ও দর্শকের বিশ্বাস ভাঙার অভিযোগও রয়েছে সংস্থার বিরুদ্ধে। চেন্নাই পুলিশের এক আধিকারিকের অভিযোগ, রহমানের অনুষ্ঠানে যত জন শ্রোতা বসতে পারতেন তাঁর থেকে প্রায় ১৫ হাজার বেশি শ্রোতা সেই কনসার্টে হাজির হয়েছিলেন। ২৫ হাজার শ্রোতার জন্য চেয়ারের ব্যবস্থা থাকলেও অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রায় ৪০ হাজার জন। আর এই অব্যবস্থার জন্য আয়োজক সংস্থাকে কাঠগড়ায় তুলে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ১৮৮ ধারায় অভিযোগ দায়ের করেছে চেন্নাই পুলিশ। সপ্তাহ খানেক আগে একটি বিবৃতি জারি করে অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানান, কনসার্টে বিশৃঙ্খলার দায় সম্পূর্ণ তাঁদের। এতে এআর রহমানের কোনও দোষ নেই।

আয়োজকরা স্বীকার করেছেন, লাভের লোভে বেশি সংখ্যক টিকিট বিক্রি করেননি তাঁরা উল্টে টিকিট জালিয়াতির কারণেই এমন সমস্যা তৈরি হয়। সেই কারণেই নাকি টিকিট থাকা সত্ত্বেও অনুষ্ঠানে ঢুকতে পারেননি বহু শ্রোতা।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...