Thursday, June 4, 2026

নাওরেমের সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল, কী বললেন কুয়াদ্রাত?

Date:

Share post:

সোমবার ২০২৩-২৪ আইএসএল-এর অভিযান শুরু করতে চলছে ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম‍্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তবে তার আগে সমর্থকদের জন্য বড় সুখবর দিল ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার নাওরেম মহেশ সিং এর সঙ্গে চুক্তি বৃদ্ধি করল লাল-হলুদ। নাওরেমের সঙ্গে তিন বছরের চুক্তি বৃদ্ধি করল ইস্টবেঙ্গল এফসি। ২০২৬-২৭ মরশুম পর্যন্ত ইস্টবেঙ্গলে থাকবেন নাওরেম মহেশ সিং। নাওরেমের চুক্তি বৃদ্ধিতে উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

এই নিয়ে কার্লোস বলেন,” মহেশের চুক্তি বৃদ্ধি একটি দারুন খবর ইস্টবেঙ্গলের জন্য। নাওরেমের ভালো পারফরম্যান্স দেখা আমাদের জন্য সত্যিই গর্বের ও জাতীয় দলের জন্যে তো অবশ্যই। ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য মহেশ একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

এদিকে লাল-হলুদের সঙ্গে চুক্তি বাড়িয়ে মহেশ বলেন,”আমার জন্য ইস্টবেঙ্গল শুধু একটি ক্লাব নয়, এটা আমার পরিবারও। আমি এই ক্লাবের সঙ্গে আমার আইএসএল কেরিয়ার শুরু করেছি। আমি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কোচের কাছে কৃতজ্ঞ আমাকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে বিবেচনা করার জন্য। আমি আমার সমস্ত সতীর্থ এবং ইস্টবেঙ্গল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই।”

আরও পড়ুন:বিশ্বকাপে ভারত-পাক ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, বিমান ভাড়া বেড়ে ৪০০ গুন

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...