Wednesday, June 24, 2026

রাজনীতির পাড়ে হাঁক-ডাক মদনের! সাগর দত্ত হাসপাতাল নিয়ে বিস্ফো.রক অভিযোগ

Date:

Share post:

রাজনীতির নদীতে সেভাবে সাঁতরাতে না পেরে বর্তমানে বিনোদনে বাড়তি নজর কামারহাটির বিধায়ক মদন মিত্রের। তবে মাঝে মাঝে রাজনীতির পাড়ে এসে রীতিমতো হাঁকডাক শুরু করেন তিনি। সেই অংকেই পিজির পর এবার সাগর দত্ত হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। অভিযোগ তুললেন, সাগর দত্ত হাসপাতালে চলছে ‘দালাল রাজ’।

শনিবার সাগর দত্ত হাসপাতালে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক মদন মিত্র অভিযোগ করলেন, মোটা টাকার বিনিময়ে আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রির চলছে। হাসপাতালে আইসিসিইউ’‌র জন্য ৬০০০ টাকা, রক্তের জন্য ১৭০০ টাকা দাবি করেছে দালালরা। তিনি আরও বলেন, প্রত্যেকদিন রাতে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্ত বিক্রি হয়। এই র‌্যাকেটের পিছনে কারা রয়েছে, সেটা বের করার জন্য পুলিশের কাছে বলব। এরপর যদি আর একটা দালালকে ধরতে পারি, প্রথমেই আমার এলাকার মানুষকে বলব মারবেন না। শুধু পুলিশে দেওয়ার আগে একবার আমাদের হাতে দেবেন।

মদন মিত্র সাগর দত্ত হাসপাতালে দালাল রাজের অভিযোগ করলেও এমন কোনও অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সরকারি এই হাসপাতালে কোনরকম দালাল রাজ নেই। এমনকি এই ধরনের কোনও রকম ঘটনা ঘটলে সরাসরি হাসপাতালকে জানানোর জন্য জায়গায় জায়গায় ফোন নম্বর দিয়ে পোস্টার দেওয়া আছে। সেখানে অভিযোগ জানালে দ্রুত কড়া পদক্ষেপ নেয় হাসপাতাল। ফলে যে অভিযোগ করা হচ্ছে তা যদি সত্যি হয় তবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেই পদক্ষেপ নেওয়া হবে। যদিও রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, রাজনীতি থেকে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়ায় মাঝে মাঝে ‘মিডিয়া ফুটেজ’ খেতে সক্রিয় হয়ে ওঠেন মদন মিত্র। তাই মাঝেমধ্যেই এ সমস্ত কান্ড করে বসেন তিনি। আসলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে পদ না পেয়ে ক্ষুব্ধ ছিলেন মদন। যার জেরেই মদনের এই অতিসক্রিয়তা। এর আগেও পিজি হাসপাতালে রোগী ভর্তি নিয়ে একই রকম অভিযোগ করেছিলেন মদন।

আরও পড়ুন- সফল সফর, আসছে বিনিয়োগ: শহরে ফিরে বললেন মমতা

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...