Wednesday, June 24, 2026

বিশ্বকাপের আগে নজির গড়ল ভারত, তিন ফর্ম‍্যাটেই শীর্ষে রোহিতরা

Date:

Share post:

বিশ্বকাপের আগে দারুণ খবর টিম ইন্ডিয়ার জন‍্য। তিন ফর্ম‍্যাটেই শীর্ষে ভারতীয় দল। শুক্রবার  মোহালিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারানোর সঙ্গে সঙ্গেই একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছে যায় ভারত। টেস্ট এবং টি-২০ ক্রিকেটে আগেই এক নম্বর দল ছিল তারা। শুক্রবার অজিদের বিরুদ্ধে জয়ের পর সব ধরনের ক্রিকেটেই এক নম্বর ভারত। ক্রিকেটে এর আগে একটি মাত্র দল এই নজির গড়তে পেরেছিল। ২০১২ সালে সব ধরনের ক্রিকেটে এক নম্বর হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

আইসিসি একদিনের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল পাকিস্তান। একনম্বর হতে, টিম ইন্ডিয়ার দরকার ছিল একটি জয়। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেটের জয়ের সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানকে এক নম্বর জায়গা থেকে সরিয়ে দিয়ে শীর্ষস্থানের দখল নিয়েছে। সদ‍্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষে রোহিত শর্মার দল। ভারতের পয়েন্ট ১১৬। দ্বিতীয় পাকিস্তান। বাবর আজমদের পয়েন্ট ১১৫। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অজিদের পয়েন্ট ১১১ পয়েন্ট।

ভারত হল পুরুষদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দল যারা একই সময়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটে এক নম্বর স্থান দখল করেছে। ২০১২ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকা প্রথম দলে পরিণত হয়েছিল যারা ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটে এক নম্বর ছিল।

আরও পড়ুন:বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান, প্রস্তুতিতে ধাক্কা বাবরদের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...