Sunday, March 15, 2026

জ্ঞান ফিরছে না প্রজ্ঞানের, সাড়া দিচ্ছে না বিক্রম!

Date:

Share post:

প্রায় ১৪ দিনের নিভৃতবাস কাটিয়ে শুক্রবার থেকেই জেগে ওঠার আশা ছিল ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞানের (Vikram and Praggan)। কিন্তু একদিন কেটে গেলেও কোন সাড়া মিলছে না দুজনের। যোগাযোগের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) বিজ্ঞানীরা।গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করে ভারতের চন্দ্রযান ৩ (Chandrayan 3)। কিছু সময়ের মধ্যেই ল্যান্ডার বিক্রমের(Vikram )থেকে আলাদা হয়ে গুটিগুটি পায়ে হাঁটতে শুরু করেছিল রোভার প্রজ্ঞান। ১০০ মিটার হেঁটে ফেলেছিল সে, চাঁদের বুকে সেলফিও তুলে পাঠিয়েছিল ইসরোর (ISRO) বিজ্ঞানীদের কাছে। তারপর প্রায় এক পক্ষ কালের ঘুম। ২২ সেপ্টেম্বর ছিল জেগে ওঠার দিন। কিন্তু কই কিছুই তো হল না! বেঁচে আছে তো বিক্রম -প্রজ্ঞানরা?

এখনও যে অনেক কাজ বাকি!ইতিমধ্যেই চাঁদে ভোর হয়েছে, আলো ফুটতে শুরু করেছে। কিন্তু বিক্রম-প্রজ্ঞানের ঘুম ভাঙা নিয়ে সন্ধিহান বিজ্ঞানীরা।ঘুমোতে পাঠানোর আগে বিক্রমের রিসিভার অন রাখা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, চন্দ্রযান-৩ মিশনে যে ল্যান্ডার এবং রোভার চাঁদে গিয়েছিল, সেই দুটির আপাতত কোনও সিগন্যাল মেলেনি। আসলে চাঁদে যখন সূর্যের আলো পৌঁছায় না, তখন তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে। যে পরিবেশে কাজ করা অসম্ভব। এই পরিস্থিতি কাটিয়ে বিক্রম এবং প্রজ্ঞানের ফের বেঁচে ওঠার আশা এখনই ছাড়ছে না ইসরো।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...