Saturday, June 13, 2026

মোহনবাগানের আবেদনে সাড়া মেট্রো রেলের, ম‍্যাচ শেষে থাকছে বিশেষ পরিষেবা

Date:

Share post:

মোহনবাগান সুপার জায়েন্টের আবেদনে সাড়া মেট্রো রেলওয়ের। আজ থেকে আইএসএল-এর অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম ম‍্যাচে বাগানের সামনে পাঞ্জাব এফসি। সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে ম‍্যাচ শেষে অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার আবেদন করা হয়েছিল মোহনবাগানের পক্ষ থেকে। আর এদিন আইএসএল শুরুর আগেই সবুজ-মেরুন সমর্থকদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো।

মোহ‌নবাগান সুপার জায়েন্টের আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেলওয়ে। শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে কলকাতা মেট্রোর পক্ষ থেকে এই খবর জানানো হয়। আজকের ম্যাচের পর সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ পর্যন্ত দুটি অতিরিক্ত মেট্রো চলবে। প্রথম মেট্রোটি ছাড়বে রাত ১০টায়, দ্বিতীয় মেট্রোটি ছাড়বে রাত ১০.১০ মিনিটে। তবে কলকাতায় আইএসএলের সব ম্যাচেই বিশেষ মেট্রো পরিষেবা থাকবে কিনা তা নিয়ে এখনও কিছু জানান হয়নি।

গতকালই মোহনবাগানের তরফে জানান হয়েছে, ম‍্যাচ শেষ হতে রাত ১০ টি বেজে যাবে। সমর্থকদের বাড়ি ফিরতে অসুবিধা হবে। তাই সমর্থকদের সুবিধার্থে ম‍্যাচ শেষে বাড়ি ফিরতে যাতে সমর্থকদের অসুবিধা না হয়, তার জন‍্য ক্লাবের স্পোর্টস ডিরেক্টর বিনয় চোপড়া গতকাল চিঠি দিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষকেও। চিঠিতে বিশেষ ট্রেন চালানোর আবেদন করা হয়েছে। সেই আবেদনে সাড়া দিল মেট্রো রেল।

এদিকে মোহনবাগানের মতন ইস্টবেঙ্গলও পরিবহন দপ্তরের কাছে অনুরোধ করেছে অতিরিক্ত বাস পরিষেবা চালুর জন্য। ইস্টবেঙ্গল ক্লাব পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে অনুরোধ করেছেন ম্যাচ শেষের পর সমর্থকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধে না হয়, সেইজন্য যুবভারতী স্টেডিয়ামের সামনে থেকে বিশেষ পরিষেবা দেওয়ার। স্টেডিয়ামের সামনে থেকে নিম্নলিখিত স্থান গুলিতে যাওয়ার জন্য যথেষ্ট সংখ্যক পরিবহনের ব্যবস্থা রাখার অনুরোধ করা হয়েছে। সেই জায়গা গুলো হল, এসপ্ল্যানেড, উল্টোডাঙা, গড়িয়া, বেহালা, বারাসাত, শিয়ালদাহ স্টেশন, হাওড়া স্টেশন। এই সামগ্রিক বিষয়টি ইস্টবেঙ্গল ক্লাব পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের কাছেও ব্যক্ত করেছে।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে ম‍্যাচ জিতেই ব‍্যাটিং অনুশীলন শুরু অশ্বিনের

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...