Wednesday, June 24, 2026

চোট লাগা হাঁটুতেই ফের আঘা.ত! ১০দিন মুখ্যমন্ত্রীর চলাফেরায় বিধিনিষেধ চিকিৎসকদের 

Date:

Share post:

চোট লাগা বাঁ হাঁটুতে ফের আঘাত। বিদেশ সফর শেষে ফেরার পরের দিনই তীব্র যন্ত্রণা নিয়ে SSKM হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিভিন্ন পরীক্ষার পরে আগামী ১০দিন মুখ্যমন্ত্রীর চলাফেরায় বিধিনিষেধ চিকিৎসকদের। তাঁদের নজরদারিতেও বাড়িতে চিকিৎসা চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।  রবিবার, বিকেল সাড়ে ৪টে নাগাদ SSKM যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। ছিলেন কিছুক্ষণ পরেই আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

মমতাকে প্রথমে WOODBURN BLOCK-কে নিয়ে যাওয়া হয়। তাঁর MRI-সহ অন্যান্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের টিমে ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের হেড রাজেশ প্রামাণিক ও মণিময় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সাড়ে বারো নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয়। এরপরে SSKM-এর তরফে সন্ধে ৬টায় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, গত সপ্তাহে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। মাস তিন আগে জুন মাসে জলপাইগুড়ি থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকে বায়ুসেনার এয়ারবেসে কপ্টারের জরুরি অবতরণের সময়েও ওই একই জায়গায় চোট পান মমতা। তাঁর বিভিন্ন ধরনের পরীক্ষা করার পরে চিকিৎসকরা তাঁকে আপাতত ১০দিন চলাফেরা কম করতে বলেছেন। বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে মুখ্যমন্ত্রীর। ৭টা ২০ নাগাদ SSKM ছাড়েন মুখ্যমন্ত্রী।

১২দিনের সফল শিল্প সফর সেরে শনিবার সন্ধেয় কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নেমেই তিনি বলেন, “বিদেশ সফর সফল। বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে।“ কিন্তু পায়ে যন্ত্রণা বেড়ে যাওয়ায় SSKM চেকআপ করান মমতা।

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...