Wednesday, June 24, 2026

চন্দ্রযানের সাফল্য নিয়ে মোদির ‘মন কি বাত’! চরম ক.টাক্ষ বিরোধীদের

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ (Maan Ki Baat) অনুষ্ঠানে ফের উঠে এলো চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর  সাফল্যের প্রসঙ্গ। রবিবার প্রধানমন্ত্রী বলেন, ‘যখন চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁতে যাচ্ছিল, তখন কোটি কোটি মানুষ টিভির পর্দায় চোখ রেখেছিলেন। ইসরোর (ISRO) ইউটিউবের লাইভ স্ট্রিমিংয়ে ৮০ লাখ মানুষ দেখছিলেন সেই মুহূর্তটিকে। এটা একটা রেকর্ড।’ আর প্রধানমন্ত্রীর এমন মন্তব্য ঘিরেই এবার শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ চন্দ্রযান-৩ এর সাফল্যকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করে লোকসভা নির্বাচনের আগে ফায়দা তুলতে ব্যস্ত বিজেপি (BJP) এবং নরেন্দ্র মোদি সরকার। অথচ ১৮ মাস ধরে বেতন পাচ্ছেন না চন্দ্রযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা। চন্দ্রযানের সাফল্য নিয়ে আলোচনা চলাকালীন সংসদে বিরোধীদের তরফে এই প্রসঙ্গ তুলেও ধরা হয়েছিল।

সেপ্টেম্বরের শেষ রবিবার মন কি বাতে চন্দ্রযানের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি। যদিও, ইসরোকে চন্দ্রযানের জন্য যন্ত্রাংশ সরবরাহ করা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কর্মীদের প্রাপ্য বকেয়া রয়েছে। এবার সেই প্রাপ্য অর্থ না পেয়েই পোশাক এবং অন্যান্য সামগ্রির দোকান করতে বাধ্য হয়েছেন ওই সংস্থার প্রায় ৩,০০০ কর্মী। তবে শুধু চন্দ্রযানের কারণেই নয়, দীর্ঘ ২০ মাস ধরে তাঁদের কোনও বেতন দেওয়া হয়নি। গত ২০ এবং ২১ সেপ্টেম্বর দিল্লির যন্তরমন্তরে ধরনা প্রদর্শন করেছেন সংস্থার কর্মীরা। যদিও তাঁদের সমস্যার কোনও সমাধানসূত্র এখনও বের করতে পারেনি কেন্দ্রের মোদি সরকার। এরপর বাধ্য হয়েই প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন আমানতের টাকা তুলে নিতে হয়েছে তাঁদের। পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচিতে রেডিমেড পোশাকের ব্যবসা শুরু করেছেন হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কর্মী ধর্মেন্দ্র কুমার, সেই ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিরোধীদের অভিযোগ, বিজেপি এবং মোদি সরকারের পক্ষ থেকে চন্দ্রযান ৩ এর সাফল্যকে বারবার তুলে ধরা হচ্ছে বিভিন্ন মঞ্চে। অথচ প্রধানমন্ত্রী মোদি বা বিজেপি নেতাদের বক্তব্যে একবারও উঠে আসেনি কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা না পেয়ে দিন গুজরানের জন্য ভিন্ন রাস্তা অবলম্বন করতে হয়েছে, ইসরোকে চন্দ্রযানের জন্য যন্ত্রাংশ সরবরাহ করা হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কর্মীদের। এই বিষয়ে মোদি সরকারের সমালোচনায় সরব হয়ে ইতিমধ্যে তৃণমূল সংসদরা বিষয়টিকে সংসদেও উপস্থাপন করেছেন।

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...