Thursday, June 25, 2026

তামিলনাড়ুকে বেশি জল দেওয়ার প্রতি.বাদে এবার বেঙ্গালুরু বনধের ডাক!

Date:

Share post:

কাবেরী নদীর জলবণ্টনকে (Cauvery Water Management) কেন্দ্র করে সমস্যা যেন মিটতেই চাইছে না। এবার সরাসরি বনধের ঘোষণা। কর্নাটকে (Karnataka) আর তামিলনাড়ুর (Tamil Nadu) মধ্যে এই জলবণ্টন নিয়ে সমস্যা নতুন নয়। কাবেরী নদীর জল ছাড়া নিয়ে শীর্ষ আদালতেও যায় তামিলনাড়ু সরকার। সেই মামলায় ২০১৮ সালে দেশের শীর্ষ আদালত জানায় যে কোনও রাজ্য নদীর জলের অধিকার একা নিতে পারে না। এরপরেও সমস্যা মেটে নি। এবার তামিলনাড়ুকে (Tamil Nadu) বেশি জল দেওয়ার প্রতিবাদে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ১২ ঘণ্টা বেঙ্গালুরু (Bengaluru) বনধের ডাক দিল রাজ্যের কৃষক সংগঠন এবং কন্নড়পন্থী একাধিক গোষ্ঠী।

জলবণ্টন কমিটির এক আধিকারিক জানান, গত ১৯ সেপ্টেম্বর কাবেরী জলবণ্টন নিয়ে বৈঠক হয়। সেখানে কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়েছিল। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়েছিল। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়। এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে কর্ণাটকের কৃষকরা। তাঁদের দাবি তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করে বেঙ্গালুরু (Bengaluru) বনধ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার অটো, অ্যাপ ক্যাব বন্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে। মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও কর্নাটক স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের মুখপাত্র জানিয়েছেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রেখে বাস নামানো হবে। অবস্থা বুঝে ব্যবস্থা। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে বাস বন্ধ করে দেওয়া হবে। গত মঙ্গলবারের বৈঠকের পরই ক্ষোভে ফেটে পড়ে কন্নর কৃষক সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হলে তার প্রভাব পড়বে রাজ্যে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...