Sunday, February 22, 2026

মুখ্যমন্ত্রীকে ‘অনুকরণ’! ১২দিনের বিদেশ সফরে রাজ্যপাল বোস

Date:

Share post:

রাজ্যের প্রশাসনিক প্রধানকে ‘অনুকরণ’ করে অনেক কিছুই করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। কোনও ঘটনা ঘটলে ঘটনাস্থলে যাওয়া থেকে রাজভবনে অভিযোগ শোনার জন্য কন্ট্রোলরুম খোলা- সব কিছুতেই যেন তিনি সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন! এবার মুখ্যমন্ত্রী শিল্পসফর সেরে ফেরার পরেই বিদেশ সফরে যাচ্ছেন রাজ্যপাল। শনিবার ১২ দিনের বিদেশ সফর সেরে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার ১২দিনের সফরেই বিদেশ যাচ্ছেন আনন্দ বোস।

এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, মঙ্গলবার আমেরিকা রওনা দেবেন তিনি। কোনও রাজ্যপালের বিদেশ সফরের জন্য রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়। রাষ্ট্রপতি ভবনের সেই অনুমোদন রাজভবনে পৌঁছে গিয়েছে। রাজভবন সূত্রে খবর, সরকারি কর্মসূচির পাশাপাশি আমেরিকায় একটি সাহিত্য সম্মেলনেও অংশ নিতে পারেন রাজ্যপাল। প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তাঁর দেখা করার কথা। ৭ অক্টোবর কলকাতায় ফিরবেন আনন্দ বোস।

সফল শিল্প সফর সেরে শনিবার সন্ধেয় কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নেমেই তিনি বলেন, “বিদেশ সফর সফল। বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে।“ সূত্রের খবর, এরপরেই বিদেশ সফর কেমন হল- জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান রাজ্যপাল। প্রশাসনিক সৌজন্য দেখিয়ে চিঠির উত্তর দেন মুখ্যমন্ত্রী। উত্তরে মমতা (Mamata Banerjee) জানান, “সফর খুব ভাল হয়েছে।“ এবার রাজ্যপালের বিদেশ সফর কী বার্তা আনে সেটাই দেখার।

আরও পড়ুন: উদাহরণ মোদি: মমতার বিদেশ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা ধুয়ে দিলেন কুণাল

 

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...