Wednesday, June 24, 2026

উদাহরণ মোদি: মমতার বিদেশ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

সফল স্পেন ও দুবাই সফর করে ফিরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফর নিয়ে তীর্যক মন্তব্য করেছেন বিজেপি নেতৃত্ব।বাদ যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তার মন্তব্যের বিরুদ্ধে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, মণিপুর যখন পুড়ছিল তখন বিদেশ সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদি।তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলেন, কিন্তু একবারের জন্যও মণিপুরে যাওয়ার প্রয়োজন মনে করেননি।।আমরা সবাই জানি কোন নেতা বিশ্বস্ত আর কে নয়!এদিন বিকেলে ফের টুইটে শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল লেখেন,আমরা বুঝি যে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর থেকে ধারাবাহিকভাবে বাদ দেওয়ায় হতাশ।

কিন্তু, চিন্তা করবেন না অধিকারী সাহেব! আপনার পাসপোর্ট শীঘ্রই সেই লোভনীয় ভিসা স্ট্যাম্পে শোভা পাবে।

এবার এই বিদেশ সফরে মাদ্রিদ, বার্সেলোনা ও দুবাইয়ে শিল্প বাণিজ্য সম্মেলনের পাশাপাশি নামকরা শিল্পপতিদের সঙ্গে আলাদা বৈঠকও হয় মুখ্যমন্ত্রীর। নভেম্বরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে এই সফর নিয়ে বেশ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বিরোধী দলনেতা টুইটে লেখেন, যাঁরা মুখ্যমন্ত্রীর বিদেশে ছুটি কাটাতে যাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সফরের মিল খুঁজছেন তাঁদের উদ্দেশে বলি, প্রধানমন্ত্রীর কৌশলগত সফরের মাধ্যমে বিশ্বে ভারতের গুরুত্ব ক্রমে বৃদ্ধি পাওয়ার ভিত তৈরি হয়। যার ফলে এখন ভারত বিশ্ব মিত্র বলে সমাদৃত। গর্বের সঙ্গে সফল জি ২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছে ভারত।

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...