Monday, April 6, 2026

মহিলা সংরক্ষণ বিল পাশেও ‘রাজনীতি’ দেখছেন মোদি, পাল্টা তোপ বিরোধীদের

Date:

Share post:

লোকসভা এবং রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশে সমর্থন জানায় বিরোধীরা। ফলে দুটো কক্ষেই পাশ হয়ে যায় এই বিল। এর পরেই বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর কথায়, লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই পদক্ষেপ। বিরোধীদের পাল্টা বিজেপি সরকারকেই ভোটর রাজনীতির তাস খেলার অভিযোগে নিশানা করেছে বিরোধীরা।

কৃতিত্ব নিতে রেলের উদ্বোধনের মঞ্চেও প্রধানমন্ত্রী মোদির বক্তব্যে উঠে আসে সংসদের বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গ। তিনি বলেন, “আমাদের মহিলাদের নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনার প্রশংসা সারা বিশ্বে। তাকে আরও জোরদার করতে সংসদে আনা হয়েছে নারী শক্তি বন্দন বা মহিলা সংরক্ষণ আইন।” বিলটি পাশের ক্ষেত্রে বিরোধীদের সমর্থনেও রাজনীতি দেখছে মোদি সরকার। প্রধানমন্ত্রীর (Narendra Modi) কথায়, ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বিরোধীদের। বলেন, ‘‘তিন দশক বিলটি ধরে আটকে ছিল। ওই বিলটির যাঁরা এক সময়ে নিরন্তর বিরোধিতা করে এসেছিলেন, আজ তাঁরাও এর সমর্থনে সংসদের উভয় কক্ষে এগিয়ে আসতে বাধ্য হয়েছেন। সব রাজনৈতিক দল আজ আপনাদের ভয়ে ভীত। তাই ওই বিল পাশ হয়েছে।’’

পাল্টা অবিজেপি দলগুলির মত, ক্রমে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি (BJP) । রাজ্যের আঞ্চলিকদলগুলির উত্থান এবং নির্বাচনের ফলই তার প্রমাণ। ফলে মহিলা ভোটারদের পাশে টানতেই তড়িঘড়ি বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল পাশ করাল মোদি সরকার। মহিলা ভোটারেরা যদি তাদের পাশে না থাকে তাহলে কোনও ভাবেই তৃতীয় বার ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। সেই কারণে এই তৎপরতা।

 

 

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...