Sunday, June 14, 2026

এক ম‍্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

Date:

Share post:

এক ম‍্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ জয় ভারতের। এদিন দ্বিতীয় একদিনের ম‍্যাচে ৯৯ রানে জিতল কে এল রাহুলের দল। প্রথমে ব‍্যাট করতে নেমে ৩৯৯ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব‍্যাট করতে নেমে বৃষ্টির কারণে ১৭ ওভার কমিয়ে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ৩১৭ রান।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে পাহাড় সমান রান করে টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিল, শ্রেয়াস আইয়রের দুরন্ত শতরান। ১০৪ রান করেন শুভমন। ১০৫ রান করেন শ্রেয়াস। ৫২ রান করেন কে এল রাহুল। ৭২ রানে অপরাজিত সূর্যকুমার যাদব। ৩১ রান করেন ঈশান কিষাণ। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নেন ক‍্যামারুন গ্রীন। একটি করে উইকেট নেন হ‍্যাজলউড,অ‍্যাবোট এবং অ‍্যাডাম জাম্পা।

জবাবে ব‍্যাট করতে নামলে ২১৭ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৫৩ রান করেন ওয়ার্নার। শূন‍্য রানে আউট হন স্মিথ। ২৭ রান করেন লাবুশানে। ৫৪ রান অ‍্যাবোটের। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দুটি উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা। একটি উইকেট নেন মহম্মদ শামি।

আরও পড়ুন:মায়ানমারের সঙ্গে ড্র, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারত

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...