Monday, April 6, 2026

উপলক্ষ্য রাঘব-পরিণীতির বিয়ে, উদয়পুরে পৌঁছলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

Date:

Share post:

উপলক্ষ্য রাঘব-পরিণীতির বিয়ে, উদয়পুরে পৌঁছলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনরাঘব চড্ডা-পরিণীতি চোপড়ার চারহাত এক হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। সকাল থেকেই শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। উদয়পুর জুড়ে সাজ সাজ রব। বিমানবন্দর থেকে শুরু হয়েছে আয়োজন। একে একে অতিথিরাও পৌঁছছেন উদয়পুরে। এলাহি বন্দোবস্ত করা হয়েছে রাঘব-পরিণীতির বিয়েতে। আপ সাংসদ রাঘবের বিয়েতে রাজনৈতিক বহু বিশিষ্ট নেতা, মন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। রাঘব-পরিণীতির বিয়েতে অংশ নিতে উদয়পুর পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

আরও পড়ুনঃ বিয়ের জন্য রওনা পরিণীতি-রাঘবের, সাজো সাজো রব বিমানবন্দরে

রবিবার অর্থ্যাৎ আজ আপ সাংসদ রাঘব চড্ডা এবং বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। হাই প্রোফাইল বিয়েতে শনিবার থেকেই উদয়পুরে পৌঁছতে শুরু করেছেন বহু রাজনৈতিক নেতা, মন্ত্রী। ডেরেকের পাশাপাশি ইতিমধ্যেই উদয়পুর পৌঁছেছেন আম আদমি পার্টি চিফ অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান, আপ সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস নেতা পি চিদম্বরম সহ আরও বহু বিশিষ্টজন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...