Saturday, June 20, 2026

বিয়ের জন্য রওনা পরিণীতি-রাঘবের, সাজো সাজো রব বিমানবন্দরে

Date:

Share post:

হাতে মাত্র একটা দিন, তারপরেই চার হাত এক হবে রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার (Raghav Chadda & Parineeti Chopra wedding)। উদয়পুরে (Udaypur) এই মুহূর্তে সাজো সাজো রব। দিল্লিতে দুই পরিবারের আয়োজিত ক্রিকেটম্যাচ হয়ে যাওয়ার পর,শুক্রবার সকাল হতেই দিল্লি থেকে উদয়পুরের উদ্দেশে রওনা দেন পরিণীতি ও রাঘব (Raghav Chadda & Parineeti Chopra)। একে অপরের হাত ধরেই দিল্লি এয়ারপোর্টে ফ্রেমবন্দি হলেন তাঁরা। ২৪ সেপ্টেম্বর উদয়পুরের ‘দ্যা লীলা প্যালেস’-এ বিয়ে করবেন পরিণীতি-রাঘব। চিরাচরিত প্রথা ভেঙে হাইপ্রোফাইল বিয়ের একাধিক চমক। সুন্দর করে সাজানো হয়েছে বিমানবন্দর, এই জুটিকে স্বাগত জানাতে ফুলে সেজে উঠেছে উদয়পুর।

পাঞ্জাবীদের বিয়েতে প্রাচীনকাল থেকেই ঘোড়া করে বর আসে। কিন্তু রাঘব প্রিয়তমা পরিণীতিকে বিয়ে করতে নৌকোয় আসবেন। লীলাবতী হোটেলে ঝিলের মাঝে বসবে বিবাহবাসর। শোনা যাচ্ছে, বিয়েতে থাকছে বেশকিছু পাঞ্জাবী এবং রাজস্থানী খাবার।বোন পরিণীতির বিয়েতে বিদেশ থেকে এসেছেন তাঁর তুতো দিদি মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। এসেছে প্রিয়াঙ্কার কন্যা একরত্তি মালতিও। এই বিয়ে নিয়ে কড়া নিরাপত্তা মরুশহরে। ভিভিআইপি-দের যাতায়াতের জন্য উদয়পুরের মোট ১৫টি পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে অন্যত্র রাস্তায় বেশ গাড়ির চাপ বেড়েছে। মোট ১০০ প্রাইভেট নিরাপত্তা রক্ষী মোতায়ন করা রয়েছে ।এই তিনদিন হোটেল থেকে কেউই বেরতে পারবেন না বলেই নির্দেশ দেওয়া হয়েছে। ৫০ জন ভিভিআইপি-র সঙ্গে এই বিয়েতে উপস্থিত থাকবে বলিউড থেকে রাজনৈতিক মহলের বিভিন্ন তারকারা। যে অতিথিরা আসবেন সকলেরই ফোনের ক্যামেরায় ব্লু-টেপ লাগিয়ে দেওয়া হবে।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...