Wednesday, June 17, 2026

যোগীরাজ্যে বিজেপি বিধায়কের ফ্ল্যাটে উদ্ধার ঝু.লন্ত দে.হ! খু.ন না আত্মহ.ত্যা?‌

Date:

Share post:

যোগীরাজ্যে লখনওয়ে হজরতগঞ্জ এলাকার নিউ দারুল সাফা আবাসনে বিজেপি বিধায়ক যোগেশ শুক্লার সরকারি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির নাম শ্রেষ্ঠা তিওয়ারি, যিনি উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার হায়দারগড়ের বাসিন্দা।। বয়স ২৪। জানা গিয়েছে, তিনি এই বিধায়কের হয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেন। বিধায়কের হজরতগঞ্জের লালবাগে ১০ তলা আবাসনের ফ্ল্যাট নম্বর ৮০৪ রুমে থাকতেন। বিধায়কের সঙ্গে রোজই তার কথা হত।

এমন কি হল যে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিতে হল এই যুবককে। লখনও জুড়ে এর ফলে শোরগোল পড়ে গিয়েছে। যোগী রাজ্যের পর পর কয়েকটি ঘটনা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। এই বিষয়ে পুলিশের ডিসি সেন্ট্রাল অপর্ণা রজত কৌশিক জানান, ওই যুবক রবিবার মাঝরাতে আত্মহত্যা করেছেন। প্রেমিকার সঙ্গে ঝগড়া হওয়ার পরই এমন কাজ করেন যুবক। আত্মহত্যার সময় যুবকের প্রেমিকা ওই ফ্ল্যাটের গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন বলেই মনে করা হচ্ছে । সূত্রের খবর, যুবক আত্মঘাতী হওয়ার সময় ভিডিয়ো করে রেখে গিয়েছেন। যেখানে তিনি প্রেমিকাকে ডাকছিলেন বলে শোনা গিয়েছে।

দেহটি উদ্ধার করা হলেও পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি ফ্ল্যাট থেকে। ইতিমধ্যে প্রেমিকার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘরটি ফরেনসিক দল পরীক্ষা করছে। আবাসনে ৪০টি ফ্ল্যাট আছে। ৩০টি সিসিটিভি দিয়ে ঘেরা। ওই সিসিটিভি ক্যামেরায় থাকা ফুটেজ জোগাড় করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- টোটো ও ই-রিকশর গতিবিধি নিয়ন্ত্রণে তৎপর রাজ্য, রেজিস্ট্রেশন ছাড়া বিক্রি করলেই ডিলার ‘Bl.acklisted’

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...