Wednesday, March 25, 2026

ডে.ঙ্গির প্রকোপ কমাতে কড়া পদক্ষেপ রাজ্যের! নবান্নে জোড়া বৈঠকে মুখ্যসচিব-স্বাস্থ্যসচিব

Date:

Share post:

পুজোর আগে ধীরে ধীরে প্রকোপ বাড়ছে ডেঙ্গির (Dengue)। ইতিমধ্যে রাজ্যের সাত জেলাকে হটস্পট (Hotspot) ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর। তবে প্রথম থেকেই ডেঙ্গি দমনে তৎপর রাজ্য। সেকারণেই ডেঙ্গির প্রকোপ কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে সোমবার সকাল ১১টা নাগাদ দুই ২৪পরগনা, হাওড়া, হুগলির জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে নবান্নে ভার্চুয়াল বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। মশা বাহিত রোগের প্রকোপ কমাতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়ে এদিন আলোচনা হবে বলে নবান্ন সূত্রে খবর। তবে এদিন ডেঙ্গি নিয়ন্ত্রণে জোড়া বৈঠক হবে নবান্নে। প্রথম বৈঠকে অতিরিক্ত প্রভাবিত জেলা থাকছে। পরের বৈঠকে সমস্ত জেলার জেলা শাসকরা থাকবেন।  স্বাস্থ্য দফতরের সচিব, স্বরাষ্ট্র সচিব অন্যান্য আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বৈঠকে।

কলকাতা-সহ গোটা রাজ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রোজ বাড়ছে। আর তারই জেরে পুজোর আগে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, হাওড়া, মালদহকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ডেঙ্গি পরিস্থিতির উন্নতির জন্য বারবার মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে যেভাবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে, তাতে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার অনেক জায়গাতেই জল জমছে। পাম্প লাগিয়ে জোরকদমে অনেক জায়গারই জল নামানোর কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম বলেন, হঠাৎ করেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। এটাই চিন্তার বিষয়। ডেঙ্গি ছিল, একশো বছর বাদেও থাকবে, যদি না মানুষ সচেতন হয়।

 

 

 

 

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...