Saturday, April 4, 2026

ডে.ঙ্গি রুখতে ‘স্মোক ফগার’ যন্ত্র কিনছে আলিপুর বডিগার্ড লাইন

Date:

Share post:

ক্রমশ বাড়ছে ডেঙ্গি। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মাঝে ডেঙ্গি রুখতে আরও সতর্ক পদক্ষেপ নিল লালবাজার।এবার আলিপুর বডিগার্ড লাইনে মশার লার্ভা মারার জন্য ‘স্মোক ফগার’ যন্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, পুলিশকর্মী ও আধিকারিক এবং তাঁদের পরিবারের লোকেরা যাতে ডেঙ্গি বা ম‌্যালেরিয়ায় আক্রান্ত না হন, সেইজন্য এখন থেকেই সতর্ক করা হয়েছে। যে জায়গাগুলিতে আগেও পুলিশকর্মী ও তাঁদের পরিবারের লোকেরা ডেঙ্গি এবং ম‌্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন, সেই জায়গাগুলি আগেভাগে পুলিশ শনাক্ত করেছে।

পুলিশের বক্তব্য, আলিপুর বডিগার্ড লাইনে যাতে মশার কামড়ে রোগ না ছাড়ায়, তার জন‌্য এখন থেকেই লালবাজার সতর্ক হয়েছে। কারণ এখানে রয়েছে পুলিশকর্তাদের অফিস, সশস্ত্র বাহিনীর বারাক ও পুলিশের আবাসন।এছাড়াও পুজোর আগে বিভিন্ন সময় এখানেই বৈঠক করবেন পুলিশকর্তারা। তাই ধোঁয়া ছড়িয়ে এই জায়গাটিতে মশা নিধনের সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

এই ‘স্মোক ফগার’ যন্ত্র কোনার জন্য ৭০ হাজার টাকা খরচ হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যন্ত্রটি পেট্রোলে চললেও তার ভিতর রাসায়নিকের সঙ্গে মেশানো হবে ডিজেল। এক ঘণ্টায় ২৫ লিটার রাসায়নিক মিশ্রিত তেল ধোঁয়ার আকারে পুরো বডিগার্ড লাইনে ছড়ানো হবে।পুলিশের আশা, এতে মশার লার্ভা নিধন করে রোগ নিয়ন্ত্রণে আনা যাবে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...