Monday, April 6, 2026

শেষ হচ্ছে আশা, ঘুম ভাঙছে না বিক্রম – প্রজ্ঞানের!

Date:

Share post:

সে কি আর জেগে উঠবে? আবার কি ঘুরে বেড়াবে চাঁদের বুকে? চন্দ্রযান ৩ (Chandrayaan 3) নিয়ে আশা আর উদ্বেগ কাটছে না। ২২ তারিখ থেকে টানা চেষ্টা চলছে কিন্তু আজও তা সফল হল না। বারবার ব্যর্থ হতে হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO- কে। ঘুম ভাঙছে না বিক্রম আর প্রজ্ঞানের। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ১৪ দিনের সমান চাঁদের একদিন। ফলে চান্দ্র দিবস শেষ না হওয়া পর্যন্ত ISRO চেষ্টা চালিয়েই যাবে।

ইসরোর (ISRO) পক্ষ থেকে গত শুক্রবার জানানো হয়েছিল, এখন সেখানে সকাল ফলে টানা সূর্যের আলো পড়ছে ল্যান্ডার বিক্রম (Vikram) এবং রোভার প্রজ্ঞানের (Pragyan) গায়ে। যদি সেই আলো থেকে চন্দ্রযান রিচার্জড হতে পারে, তাহলে নতুন করে কাজ শুরু করবে বিক্রম ও প্রজ্ঞান। কিন্তু ল্যান্ডার বা রোভারের যন্ত্রপাতির ব্যাটারি চার্জ হচ্ছে কী না সেটা স্পষ্ট নয়। স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের (Space Application Centre) ডিরেক্টর নীলেশ এম দেশাই জানিয়েছেন যে, এখন ফের বিক্রম-রোভারের সক্রিয় হওয়ার সম্ভাবনা ৫০%।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...