Monday, April 6, 2026

দিল্লিতে শোরুমের ছাদ কেটে ২৫ কোটি টাকার হিরে এবং সোনা লুঠ!

Date:

Share post:

দিল্লিতে শোরুমের ছাদ কেটে ২৫ কোটি টাকার হিরে এবং সোনা লুঠ! শোরুমের মালিকের দাবি, নগদ এবং গয়না মিলিয়ে মোট ২০-২৫ কোটি টাকা লুট করেছে দুষ্কৃতীরা। দিল্লিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। একটি গয়নার শোরুমের ছাদ কেটে ২৫ কোটি টাকার হিরে এবং সোনার গয়না-সহ নগদ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। রাজধানীতে এই ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গপুরা এলাকার একটি শোরুমে এই ডাকাতি হয়েছে। শোরুমের মালিকের দাবি, নগদ এবং গয়না মিলিয়ে মোট ২৫ কোটি টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। প্রত্যেক সপ্তাহের মতো এই সোমবারও বন্ধ ছিল সব দোকান। আর সেই সুযোগেই লুটপাট চালায় ডাকাতরা।

লায় ডাকাতরা।শোরুম মালিক জানিয়েছেন, মঙ্গলবার সকালে শোরুম খুলেই দেখেন সব ওলটপালট হয়ে শোরুম মালিক জানিয়েছেন, রবিবার দোকান বন্ধ করে গিয়েছিলেন। সোমবার পুরো বাজার বন্ধ থাকে, তাই শোরুমে যাননি। কিন্তু মঙ্গলবার সকালে শোরুম খুলেই দেখেন সব ওলটপালট হয়ে পড়ে রয়েছে। শোরুমে রাখা হিরে এবং সোনার সব গয়না গায়েব। নগদ টাকাও উধাও। এর পরই তাঁর চোখ পড়ে শোরুমের ছাদের দিকে। সে দিকে তাকিয়ে আঁতকে ওঠেন শোরুমের মালিক। দেখেন শোরুমের ছাদের একাংশ কেটে ফেলা হয়েছে। এর পরই পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল ঘুরে দেখে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, শোরুমের শাটার খুললে কেউ টের পেয়ে যাবে এই আশঙ্কায় ছাদ কেটে ঢোকার পরিকল্পনা করেছিল ডাকাতরা। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পড়ে রয়েছে। শোরুমে রাখা হিরে এবং সোনার সব গয়না উধাও হয়ে গিয়েছে। নগদ টাকাও উধাও। এরপরই তাঁর চোখ পড়ে শোরুমের ছাদের দিকে। দেখেন শোরুমের ছাদের একাংশ কেটে ফেলা হয়েছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, শোরুমের শাটার খুললে কেউ টের পেয়ে যাবে এই আশঙ্কায় ছাদ কেটে ঢোকার পরিকল্পনা করেছিল ডাকাতরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...