Monday, April 6, 2026

হাওড়ায় নির্মীয়মাণ দুর্গা মন্দিরের ছাদ ভেঙে আহ.ত ৭

Date:

Share post:

হাওড়ার সাঁকরাইল থানা এলাকার পুরাতন বাজারে নির্মীয়মাণ দুর্গা মন্দিরের ছাদ ভেঙে গুরুতর আহত হলেন কমপক্ষে ৭ জন শ্রমিক। গতকাল, সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হাজি এসটি মল্লিক হাসপাতালে ভর্তি করা হয়। যাঁরা আশঙ্কাজনক, তাঁদের হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, আহতরা সকলে সাঁকরাইলের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। প্রাথমিক উদ্ধারকাজ স্থানীয়রাই শুরু করেন। মধ্যরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গা মন্দিরটিতে একটি মঞ্চ ছিল। তার সঙ্গে মন্দিরটি বাড়ানোর জন্য সেখানে ছাদ তৈরি হচ্ছিল। কাজ প্রায় শেষের পথে ছিল। তার ঠিক আগের মুহূর্তে ছাদ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...