Monday, April 6, 2026

মঙ্গলবার এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের, শুভেচ্ছা মমতার

Date:

Share post:

এশিয়া গেমসের চতুর্থ দিনেও ভারতের জয় জয়কার। এদিন সকালে রুপো তো দুপুরে সোনার পদক আসল ভারতের ঝুলিতে। মঙ্গলবার আরও একটি সোনা জেতে ভারত। মঙ্গলবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জেতল ভারতীয় দল। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়াল। ৪১ বছর পর অশ্বারোহণে প্রথম সোনা পেল ভারত। এদিন সোনা জয়ের পাশাপাশি রুপোর পদকও আসে ভারতের ঝুলিতে। সেইলিংয়ে প্রথম পদক আসে দেশে। সেইলর ইভেন্টে রুপো জেতেন নেহা ঠাকুর। এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জেতেন। ধারাবাহিক ভাবে ভাল খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। নেহা থাইল্যান্ডের নপপাসর্ন খুনবুনজানের বিরুদ্ধে ফাইনালে হারিয়ে রুপোর পদক জিতেলন। এরপরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকেন তারা। দেশের কৃতীদের শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন টুইটারে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন” এশিয়ান গেমসে ভারতের অবিশ্বাস্য পদক সংগ্রহ অব্যাহত। টিম ড্রেসেজ ইভেন্টে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের জন্য সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়ালকে অনেক শুভেচ্ছা। ভারতীয় দলের জন্য অত্যন্ত গর্বিত৷ গত ৪১ বছরে এটি অশ্বারোহণে প্রথম স্বর্ণ।”

মমতা আরও লেখেন,”এছাড়াও, সেইলিং-এ রুপো জয়ের জন্য নেহা ঠাকুরকে অভিনন্দন। পুরুষদের সেইলিং-এ আরএস এক্স-এ ব্রোঞ্জ পদক জেতার জন্য এবাদ আলীকে সাধুবাদ। আপনাদের অসাধারণ সাফল্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন:কলকাতা লিগে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, খিদিরপুরকে হারাল ১০-১ গোলে

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...