Friday, June 26, 2026

কয়েক সেকেন্ডেই ম্যাজিক! মশা নিধনে আমজনতাকে টেমিফস দেবে পুরসভা

Date:

Share post:

বাজার চলতি কীটনাশকে ডেঙ্গুর মশার লার্ভার ধ্বংস অনেকটাই সময় লাগে। কিন্তু কলকাতা পুরসভার সৌজন্যে এবার মুশকিল আসান। ডেঙ্গুর মশার লার্ভা মারতে ম‌্যাজিকের মতো কাজ করছে টেমিফস ৫০% ইসি। যেখানে মাত্র তিন সেকেন্ডে মারবে মশার লার্ভা!

কিন্তু ন‌্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অনুমোদিত এই কীটনাশক দোকানে কিনতে পাওয়া যায় না। সাধারণের পক্ষে তা সংগ্রহ করাও সম্ভব নয়। তাই এই কীটনাশক সংগ্রহ ও ব্যবহার করতে হলে আবেদন করতে হবে কলকাতা পুরসভার মুখ‌্য পতঙ্গবিদ ডা.দেবাশিস বিশ্বাসকে। সে ক্ষেত্রে রাজ‌্য সরকারি সংস্থা যেভাবে কেনে সেভাবে সাধারণ মানুষও সংগ্রহ করতে পারবে ওই কীটনাশক। দশ লিটার জলে ১৫ এমএল টেমিফস মিশিয়ে তা স্প্রে করতে হয়।

ইতিমধ্যেই ড্রোন উড়িয়ে এ কীটনাশকই ছড়াচ্ছে কলকাতা পুরসভা। যাতে উপাদান হিসাবে রয়েছে অ‌্যালকাইল অ‌্যারিল সালফোনেট এবং পলি অক্সি ইথাইলিন। কলকাতা পুরসভার মুখ‌্য পতঙ্গবিদ ডা. দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, এডিস ইজিপ্টাইয়ের লার্ভার জন‌্য টেমিফস ৫০% ইসি আদতে কন্টাক্ট পয়জন। অর্থাৎ এর সংস্পর্শে এলেই কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায় এডিস ইজিপ্টাইয়ের লার্ভা।

আরও পড়ুন:স্বাস্থ্যভবনের সামনে শুভেন্দুর নাটক, প্রিজন ভ্যানে ‘দাদাগিরি’ বিরোধী দলনেতার

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...