Friday, June 26, 2026

দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে বাংলার জয়জয়কার, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন ৫ বঙ্গসন্তান

Date:

Share post:

মঙ্গলবার শেষবারের মতো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার তালিকায় রয়েছেন ৫ বঙ্গসন্তান। সিএসআইআরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। ভারত মণ্ডপমে মোট ১২ জনের হাতে এই পুরস্কার দেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন ৫ জন বাঙালি। মেডিক্যাল সায়েন্সে পুরস্কার পেয়েছেন কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির গবেষক দীপ্যমান গাঙ্গুলি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের পদার্থবিজ্ঞানী অনিন্দ্য দাস, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ডঃ বাসুদেব দাশগুপ্ত, গণিত ও কম্পিউটারে বেঙ্গালুরুর সাইক্রোসফট রিসাচ্র ল্যাবরেটরির ডঃ নীরজ কয়্যাল, বম্বে আইআইটির রসায়ণের অধ্যাপক ডঃ দেবব্রত মাইতি।

এদিকে বিজ্ঞান ও গবেষণা বিষয়ে ৩০০টি পুরস্কার আগেই তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি নতুন চারটি পুরস্কার চালু করা হয়েছে। তবে সেখানে থাকছে না কোনও নগদ অনুদান। সিএসআইআর এর ডিজি এন কালাইসেলভি জানিয়েছেন, নতুন চালু করা রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের আওতাধীন চারটি পুরস্কার, বিজ্ঞান রত্ন, বিজ্ঞানশ্রী, বিজ্ঞান যুব শান্তিস্বরুপ ভাটনগর পুরস্কার এবং বিজ্ঞান টি। এই চার পুরস্কারে কোনও নাগদ অনুদান থাকছে না। অনুসন্ধান ভবনে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এন কালাইসেলভি বলেন, “বিজ্ঞানীদের কেন আর্থিক পুরস্কার প্রয়োজন? একটি পদক এবং একটি মানপত্র দেওয়া হবে।”

আরও পড়ুন- আ.তঙ্ক কমিয়ে রাজ্যে কমছে ডে.ঙ্গির দাপট, জ্ব.র হলেই র.ক্ত পরীক্ষার পরামর্শ মুখ্যসচিবের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...