Saturday, April 4, 2026

জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করে কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

আইএসএল-এর প্রথম ম‍্যাচে জামশেদপুর এফসির সঙ্গে গোলশূন‍্য ড্র করে ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম‍্যাচে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয় লাল-হলুদকে। একাধিক সুযোগের পাশাপাশি মাঝমাঠের সঙ্গে রক্ষণের অভাব নজরে পরে। রক্ষণ যে এখনও জমাট বাঁধেনি তা ম‍্যাচ শেষে স্বীকার করে নেন কোচ কার্লোশ কুয়াদ্রাত।

ডুরান্ড কাপে চোট পেয়েছিলেন নির্ভরযোগ্য অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক জর্ডন এলসে। তাঁকে হারাতে হয়েছে। তাঁর পরিবর্ত এখনও সই করিয়ে উঠতে পারেনি ইস্টবেঙ্গল শিবির। অন্যদিকে, লালচুননুঙ্গা জাতীয় দলের হয়ে এশিয়ান গেমসে খেলছেন। এই দুই তারকার অনুপস্থিতিতে ভালোভাবেই টের পাওয়া গিয়েছে। যা নিয়ে ম‍্যাচ শেষে কুয়াদ্রাত বলেন, “আমাদের আরও ইম্প্রোভাইজ করতে হবে। কারণ আমরা জর্ডনকে মিস করছি। লালচুননুঙ্গাকে মিস করছি। ডুরান্ড কাপে যে ডিফেন্স খেলেছিল, সেই রক্ষণভাব আমরা আপাতত পাচ্ছি না। নতুন রক্ষণভাগ নিয়ে কাজ করতে হবে।”

গতকাল ম‍্যাচে একাধিক সুযোগ নষ্ট। দাগ কাটতে ব‍্যর্থ সিভেরিও। যদিও কোচ ফুটবলারের পাশেই দাঁড়াচ্ছেন। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন,” ফুটবলে এমন ঘটনা হতেই পারে। মাঠে খুব দ্রুত ঘটনা ঘটে। সঠিক পজিশনে থাকতে হয়। অনেক সময় সেন্টিমিটার, মিলিমিটারের জন্য স্কোর করা হয়ে ওঠে না।”

এদিকে ক্লেইটন সিলভাকে প্ৰথম একাদশে না রাখা নিয়ে প্রশ্ন উঠলে কুয়াদ্রাত বলেন,”ও দ্রুত ফিট হয়ে উঠছে। একটু দেরি করে স্কোয়াডে যোগ দিয়েছিল। ডুরান্ড কাপে বেশিক্ষণ খেলেনি ও। দলের অধিকাংশ ফুটবলারই ৭০০ মিনিটের বেশি খেলে ফেলেছে। ও এখন ওই ৩০০-র আশেপাশে রয়েছে। ফিট হতে সময় লাগবে। বেশ কিছু ফ্রেন্ডলি ম্যাচে ওঁকে খেলানো হচ্ছে। দ্রুত ও ফিট হয়ে উঠছে। যখন আমাদের মনে হবে ও ফিট, ওঁকে ফার্স্ট ইলেভেনে নামানো হবে।”

আরও পড়ুন:সেইলিংয়ে প্রথম পদক, রুপো জয় নেহা ঠাকুরের

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...