Monday, June 15, 2026

বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আইডি আধার: অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রের

Date:

Share post:

আধার কার্ড(Aadhar Card) হ্যাক করে তথ্য চুরি, আধারকে হাতিয়ার করে সাধারণ মানুষের টাকা লোপাট করার ঘটনা দেশে নতুন কিছু নয়। যার জেরে বারবার প্রশ্ন উঠেছে আদৌ কতখানি নির্ভরযোগ্য এই ডিজিটাল আইডি কার্ড(Degital ID Card)? মুডিজ ইনভেস্টার্স সার্ভিসের সমীক্ষার রিপোর্টে পরিচয় পত্র হিসাবে আধার কার্ডের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল আগেই, তবে সে সব অভিযোগ খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার। মুডিজের রিপোর্টকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে কেন্দ্র জানিয়ে দিল, ‘আধার হল বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ডিজিটাল পরিচয়পত্র।’

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘আধার হল বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ডিজিটাল পরিচয়পত্র। মুডিজ ইনভেস্টার্স সার্ভিস ওপিনিয়নের কোনও ভিত্তি নেই।’ দিল্লি আরও জানিয়েছে, ‘ওই ইভেস্টার্স সার্ভিস কোনও প্রমাণ বা ভিত্তি ছাড়াই আধারের বিরুদ্ধে কথা বলছে, যে আধার বিশ্বে অন্যতম নির্ভরযোগ্য ডিজিটাল পরিচয় পত্র। গত এক দশক ধরে কোটি কোটি ভারতবাসী তাঁদের আস্থা রেখেছেন আধার-এ। এটিকে ১০ হাজার কোটি বার প্রামাণ্য হিসাবে ব্যবহার করেছেন তাঁরা।’

গ্লোবাল ক্রেডিট এজেন্সি মুডির দাবি, ভারতের আর্দ্র আবহাওয়ার জেরে বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং আধার কার্ডে এই বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েছে। এর জেরেই ফাঁস হয়ে যেতে পারে কোটি কোটি ভারতবাসীর গোপন তথ্য। মুডিজ ইনভেস্টার্স সার্ভিস ওপিনিয়নের আরও দাবি, আধার পরিষেবা এবং বায়োমেট্রিক প্রযুক্তি নির্ভরতা গ্রীষ্ণকালীন শুষ্ক এবং আর্দ্র আবহাওয়ায় বসবাসকারী দিনমজুরদের জন্য আদৌ কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও কেন্দ্রের এই দাবি মানতে নারাজ বিশেষজ্ঞ মহল। তাঁদের অভিযোগ, আধার হ্যাক করে গোপন তথ্য চুরি একাধিকবার ঘটেছে ঘটেছে দেশে। ফলে সরকার নিজের পিঠ বাঁচাতে এমন দাবি করলেও, তাদের দাবি যে সঠিক নয় তা সরকারও বোঝে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...