Thursday, June 25, 2026

এশিয়ান গেমসের চতুর্থ দিন: পি.স্তল ইভেন্টে স্বর্ণপদক ভারতের!

Date:

Share post:

দেশের মানুষ সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই মিলল সুখবর। ভারতের নাম উজ্জ্বল হল এশিয়ান গেমসে (19th Asian Games)। প্রথমে রুপো, তারপর সোনা(Gold Medal)- জোড়া পদক এল মহিলাদের হাত ধরে।

এশিয়ান গেমসের (Asian Games 2022) চতুর্থ দিনে রুপোর পরে এ বার সোনা জয় ভারতের। প্রথমে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে (Rifle in 3 position events) রুপো জেতে ভারতের মহিলা দল। শিফট সামরা, অসি চোকসি, মানিন কৌশিক ছিলেন এই টিমে। এরপর সেই শুটিংয়েই মিলল সোনা (Gold Medal)। রাইফেলের পর ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে (25m pistol team event) সোনা জেতেন মানু ভাকের, রিদিম সাঙ্গওয়ান ও ইশা সিং। পিস্তল ইভেন্টের ফাইনালে ভারতের স্কোর ১৭৫৯। দ্বিতীয় স্থানে চিন। আজকের ইভেন্টে পদক জয়ের ফলে চলতি এশিয়ান গেমসের ভারতের ঘরে সবমিলিয়ে এল ১৬ পদক। যার মধ্যে এশিয়ান গেমসে চতুর্থ সোনা পেল দেশ।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...