Wednesday, June 24, 2026

কেজরির বাসভবন সংস্কার মামলায় CBI তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

Date:

Share post:

যেনতেন প্রকারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর চাপ বাড়াতে মরিয়া কেন্দ্রের এক বিজেপি সরকার। সেই লক্ষ্যে আবগারি নীতি মামলার পর এবার কেজরিওয়ালের বাসভবনের সংস্কার সংক্রান্ত অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই এ বিষয়ে এফআইআর নথিভুক্ত করেছে। দিল্লি সরকারের অধীনে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে ৩ অক্টোবরের মধ্যে সমস্ত নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছে।

জানা যাচ্ছে, দিল্লির মুখ্যসচিব দ্বারা পরিচালিত তদন্তের পরে যে সমস্ত অনিয়ম প্রকাশ্যে এসেছিল সেগুলির সমস্ত দিক তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মে মাসে সিবিআই ডিরেক্টরকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার লেখা ৫ পৃষ্ঠার চিঠির ভিত্তিতে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) দ্বারা একটি বিশেষ নিরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির সিভিল লাইনসে তার সরকারি বাসভবনের “সৌন্দর্যায়ন” করার জন্য প্রায় ৪৫ কোটি টাকা খরচ করার অভিযোগ তোলে বিজেপি। এই অভিযোগের পরই শুরু হয় বিতর্ক। অভিযোগের পর লেফটেন্যান্ট গভর্নর মুখ্য সচিবকে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার এবং অনিয়ম সম্পর্কিত সমস্ত রেকর্ড সুরক্ষিত রাখার নির্দেশ দেয়। মুখ্য সচিবের রিপোর্টের ভিত্তিতেই লেফটেন্যান্ট গভর্নর এই বিষয়ে তদন্ত শুরু করতে সিবিআইকে চিঠি দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মিললো সেই তদন্তের অনুমোদন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...