Wednesday, June 24, 2026

গোষ্ঠী কো.ন্দলে জেরবার বিজেপি, বারাসাতে জেলা সভাপতিকে ঘিরে বি.ক্ষোভ-হা.তাহাতি

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দলে জেরবার বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি। নতুন জেলা সভাপতি তরুন কান্তি ঘোষ এর উপর ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। তার জেরেই বুধবার সন্ধ্যায় বারাসাতের হরিতলা এলাকায় বিজেপির জেলা কার্যালয়ের মূল ফটক তালাদিয়ে আটকে বিক্ষোভ ও দুপক্ষে চলল হাতাহাতি মারামারি।

এদিনের বিক্ষোভে বিজেপির মহিলা কর্মীরাও সামিল হন। বিজেপির এই মারামারি প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিজেপির কর্মীদের অভিযোগ নতুন সভাপতি পুরনো দিনের কর্মী ও পদাধিকারীদের সরিয়ে নিজের লোকেদের বসাচ্ছেন। শুধু তাই নয় তিনি যেমন মোটা টাকা ভেট দিয়ে সভাপতি হয়েছেন তেমনই টাকার বিনিময়ে বিজেপির সাংগঠনিক পদ বিক্রি করছেন। এছাড়াও দলের সাংগঠনিক ক্ষমতা না বাডিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। যারা কাজ করতে চাইছে তাদের সুপরিকল্পিত ভাবে কাজে বাধা দিচ্ছেন বলেই বিজেপি কর্মীদের অভিযোগ। রাজনৈতিক মহলের দাবি এমনিতেই বিজেপির আবস্থা রাজনৈতিক ভাবে ভালো না, তার উপর পদনিয়ে নিজেদের মধ্যে মারামারি বিজের ভাবমূর্তি খারাপ হচ্ছে। লোকসভা নির্বাচনে আগে বিরোধীদের সঙ্গে লড়্যের জন্য রাজনৈতিক জমি তৈরি না করে নিজেদের মধ্যে মারামারি করে তলানিতে যাচ্ছে।

আরও পড়ুন- ডে.ঙ্গি মোকাবিলায় এবার পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ দেবে রাজ্য

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...