Tuesday, June 23, 2026

ডিভোর্স মামলায় কোর্ট বদল, আদালত চত্বরে ফের ‘কাজিয়া’ শোভন-রত্নার

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায় আর তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ভালবাসার এক নতুন সংজ্ঞা তৈরি করেছেন। খাতায় কলমে বিয়ে না হলেও, শোভনের নামের সিঁদুর আগেই সিঁথিতে তুলেছেন বৈশাখী। চলছে সুখের সংসারও। সম্প্রতি গোলপার্কের বাড়িতে ধুমধাম করে গণেশ উৎসবও পালন শৌভন-বৈশাখী। সম্প্রতি বৈশাখীর কন্যা মেহুলের পরিচয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে হিসেবে শুধুই রিলিনা বন্দ্যোপাধ্যায়, রিলিনা বন্দ্যোপাধ্যায় মণ্ডল নয়। মেহুলের নামের সঙ্গে আর জুড়ে থাকছে না তার বায়োলজিক্যাল বাবা মনোজিৎ মণ্ডলের ‘মণ্ডল’ পদবী। তার পদবী পরিবর্তন হয়ে এখন চট্টোপাধ্যায়।

এসবের মাঝেই আবার আদালত চত্বরে শোভন-রত্না কাজিয়া। আজ, বুধবার ডিভোর্স মামলায় ফের মুখোমুখি হয়েছিলেন শোভন-রত্না। এদিন শোভন-রত্না ডিভোর্স মামলা এল আলিপুর জাজেস কোর্টে। ৬ এডিজে বদল করে আজ শোভন-রত্নার ডিভোর্স কেস উঠেছিল ডিস্ট্রিক্ট জাজের ঘরে।

এ প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য, “বিচারব্যবস্থার উপর শোভন-বৈশাখীর আস্থা নেই। তাই বার বার জজ সাহেবের ঘর বদলাচ্ছে। ওনারা মনে করছেন জজ সাহেব আমার হয়ে কথা বলছে কিন্তু আমার আইন ব্যবস্থার উপর পূর্ণ বিশ্বাস আছে।”

অন্যদিকে, রত্নার বক্তব্যের পাল্টা শোভন চট্টোপাধ্যায় বলেন, “রত্নার এই বক্তব্যের কোনও গুরুত্ব আমার কাছে নেই। আইন আদালত কোর্টের উপর বিশ্বাস আছে বলে যা করার সেটা আমরা করছি। প্রথম জজ সাহেবকে গালিগালাজ করে এই কেস থেকে সরে যেতে বাধ্য করেছেন রত্না চ্যাটার্জি! উনি ভুলে গেছেন সেটা।”

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...