Saturday, June 27, 2026

‘গুরুতর অভিযোগ’ তত্ত্বে ফের পার্থর জামিনের আবেদন খারিজ

Date:

Share post:

‘পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর প্রায় দেড়বছর পেরিয়ে গিয়েছে’। ফের খারিজ তার জামিনের আর্জি । সিবিআই শুধু বলছে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সওয়াল পার্থর আইনজীবীর। বয়সজনিত সমস্যা ও অসুস্থতার কথা জানিয়ে বুধবার জামিনের আর্জি জানান প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। এরপর জামিনের বিরোধিতায় পাল্টা সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী বলেন,  ‘পার্থর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, মামলায় অনেকে যুক্ত’।

তবে কিছুদিন আগেই সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আলিপুরের বিশেষ সিবিআই  আদালতের বিচারক বলেন, ‘জামিন খারিজের আবেদনের পক্ষে নতুন গ্রাউন্ড থাকতে হবে। শেষ কিছু দিনের কেস ডায়েরি দেখুন, আমাকে বোকা ভাববেন না’।শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। পাল্টা, সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন, একই বিষয় নিয়ে বারবার জামিনের আবেদন করা হচ্ছে। এই আবেদন করা যায় না।

তখন বিচারক বলেন, আমি কি জামিনের আবেদন করতে নিষেধ করতে পারি?  সিবিাইয়ের আইনজীবী বলেন, আদালতের নির্দেশ রয়েছে। নির্দেশনামা দেখার পর বিচারক বলেন, এখানে কোথাও লেখা নেই যে জামিনের আবেদন করা যাবে না। এরপরই ক্ষুব্ধ বিচারক বলেন, এরকম বলে সময় নষ্ট করছেন। আপাতত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ৩৫টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে। যা খুলেছিলেন ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! নিয়োগ দুর্নীতির মামলায়, হাইকোর্টে দেওয়া সিবিআইয়ের রিপোর্টে  এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। একাধিক কোম্পানি থেকে ঘুরে ঘুরে কীভাবে টাকা সুবিধাভোগীদের কাছে গেছে, তা জানতে ফরেন্সিক অডিট হচ্ছে, বলে জানিয়েছে সিবিআই।

 

 

 

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...