Thursday, June 25, 2026

রাজনৈতিক প্রতিহিংসা: অভিষেকের বাবা-মাকেও তলব ইডি-র!

Date:

Share post:

রাজনৈতিক প্রতিহিংসা! তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকই নয়, তাঁর বাবা এবং মাকেও এবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে আগামী সপ্তাহে ডাকা হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর।

অসমর্থিত সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সম্পত্তির বিস্তারিত তথ্য নিয়ে CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অমিত ও লতা বন্দ্যোপাধ্যায়কে। তবে অভিষেককের সঙ্গে নয়, আগামী সপ্তাহে অন্য একদিন হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের মায়ের সম্পত্তির হিসেব চেয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ২৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে এই তথ্য আদালতে জমা দিতে হবে।

আরও পড়ুন: ভারতের সেরা দশ স্কুলের তালিকায় জয়জয়কার কলকাতার! দেখে নিন একনজরে

আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর পরিবারকে টার্গেট করা হচ্ছে। অভিষেককে ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে  নথি নিয়ে যেতে বলা হয়েছে। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ও ন্যায্য পাওনার দাবিতে আগেই ওইদিনই দিল্লিতে ধর্না কর্মসূচি তৃণমূলের। আর সেই দিনই তলব করা হল অভিষেককে (Abhishek Banerjee)। তৃণমূলের কর্মসূচিতে ভয় পেয়েই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে হয়রান করা হচ্ছে তৃণমূল সাংসদকে- অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বের। এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার তলব করেছে, জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাঁর বাবা-মাকেও তলব করায় বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা প্রকাশ্যে।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...