Tuesday, April 7, 2026

আর নয় রাজ্য পুলিশ, রাজভবন-রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে শুধুই কেন্দ্রীয় নিরাপত্তা!

Date:

Share post:

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রেসিডেন্সিয়াল ফ্লোর ও অফিস চত্বরের নিরাপত্তার দায়িত্বে আর নয় রাজ্য পুলিশ। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা ফোর্সেও রদবদল। রাজভবনের তরফে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত রাজ্য পুলিশকে। সেই জায়গায় কেন্দ্রীয় পুলিশকে দেওয়া হবে রাজ্যপাল ও রাজভবনের নিরাপত্তার দায়িত্ব।

সম্প্রতি, রাজভবনে নজরদারির অভিযোগ তোলেন আনন্দ বোস! সেই অভিযোগের ৩ পুলিশকর্মীকে আগেই সরানোর সুপারিশ করা হয় রাজভবনের তরফে। অভিযোগ জানানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার, এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও। অভিযোগ, রাজভবনের অফিসে কী কাজকর্ম হচ্ছে? কারা আসছেন? তার উপরই নাকি নজরদারি চালানো হচ্ছে। এমনকি, ট্যাপ করা হচ্ছে রাজ্যপালের ফোনও!

এই পরিস্থিতিতে সামনে আসতে নয়া মাত্রা পেয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। যদিও ৩ পুলিশকর্মীকে সরিয়ে দেওয়ার সুপারিশ সংক্রান্ত কোনও চিঠি তাদের কাছে আসেনি বলে দাবি কলকাতা পুলিশের। এরমধ্যেই রাজভবন ও রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব থেকে সমস্ত রাজ্য পুলিশ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।

 

 

 

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...