Saturday, June 13, 2026

বিশ্বকাপের আগে নিজের অবসর নিয়ে বড় ঘোষণা শাকিবের

Date:

Share post:

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই ভারতে খেলতে চলে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচ তাদের। তবে তার নিজের অবসর নিয়ে বড় মন্তব্য করলেন বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব আল হাসান। জানিয়ে দিলেন কবে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন তিনি।

এই নিয়ে শাকিব বলেন,” বিশ্বকাপের পরে আমি আর দলের অধিনায়ক থাকব না। একটা কথা স্পষ্ট করে দিতে চাই। আমি ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলাম। কিন্তু তার পরে পাপন অর্থাৎ (বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন) ভাই আর দলের ম্যানেজমেন্ট বলল, আমাকে অধিনায়ক হিসাবে ওদের দরকার। তাই আমি রাজি হয়েছি। আমার জন্য নয়। দলের জন্য।”

এরপরই তিনি বলেন,”আমি খুব বেশি হলে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলব। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পরে ছোট ফর্ম‍্যাট থেকে অবসর নেব। শেষ একদিনের ক্রিকেট খেলব ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর টেস্ট ক্রিকেট থেকে বিশ্বকাপের পরেই অবসর নিতে পারি।”

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারলেও বিশ্বকাপের আগে দলের খেলায় খুশি ভারত অধিনায়ক

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...