Saturday, June 13, 2026

কাঁকসায় ২০০  বছর ধরে “ পাতি মা”-র শুধু মস্তক পুজো হয় ধুমধাম করে

Date:

Share post:

অনির্বাণ কর্মকার:  এলাকার বাসিন্দারা তাকে “পাতি মা” বলেই ডাকেন। ধুমধাম করেই পুজো হয় ।কাঁকসার গোপালপুরের পশ্চিম পাড়ায় মন্ডল, দে আর দত্ত পরিবারের “ পাতি মা”। পাতি মা সপরিবারে আসেন তো নাই, তিনি শরীর নিয়েও আসেন না । তার মস্তক পুজো হয় চারদিন ধরে । ২০০ বছরের বেশি সময় ধরেই চলে আসছে এই পাতি মা এর পুজোর এই রীতি ।

কিন্তু কেন এই মস্তক পুজো? আর কে প্রতিষ্ঠা করেছিলেন? তার কোনও সঠিক তথ্য নেই । বিষয়টি নিয়ে নানান মত আছে। একটি মতে দেবী দুর্গা স্বপ্নাদেশ দিয়েছিলেন প্রতিমা গড়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মন্দিরের দরজা খোলা যাবে না । কিন্তু ধৈর্য্য না রাখতে পেরে মন্দিরের দরজা খোলা হয় আর দেখা যায় দেবীর মস্তক রয়েছে আর কিছুই নেই । আবার কারও কারও মতে মাটির তৈরি মন্দির ছিল । মন্দিরে দেবীর প্রতিমা তৈরি সম্পুর্ণ হয়ে গিয়েছে । পুজো প্রায় দিন কয়েক বাকি । সেই সময় প্রবল বর্ষণে মন্দির ভেঙে যায় এবং দেবীর মস্তকটি শুধু রক্ষা পায় ।

এরপরই, কিভাবে পুজো হবে এবং পুজো না করলে অমঙ্গল হবে এই আশঙ্কায় গোটা পরিবার চিন্তায় পড়ে যান । দেবী পরিবারের কর্তাকে স্বপ্নাদেশ দেন মস্তক পুজো করতে এবং তিনি এভাবেই পুজো নেবেন । সেই থেকেই ২০০ বছরের বেশি সময় ধরে  চলে আসছে মন্ডল , দত্ত এবং দে পরিবারের ‘পাতি মা’-র পুজো । চারদিন ধরেই পুজো চলে ধুমধাম করে । তবে পাতি মার নিরঞ্জন রাতে হয় না , দশমীর দিনে নবপত্রিকা নিরঞ্জনের সময় দেবীর মস্তক নিরঞ্জন হয় ।

 

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...