Monday, April 6, 2026

মথুরা স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন উঠে যাওয়ার ঘটনায় কা.ঠগড়ায় মদ্যপ রেলকর্মী!

Date:

Share post:

দুদিন আগে লাইনচ্যুত হয়ে মথুরা প্ল্যাটফর্মে উঠে গিয়েছিল ইএমইউ ট্রেন। মঙ্গলবার রাতের ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আহতও হন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় মূহূর্তে ভাইরাল হয়ে যায় ভয়ংকর দুর্ঘটনার ভিডিও। আর এবার প্রকাশ্যে এল আরও একটি ভিডিও। যেখানে অপারেটরের গাফিলতি এবং অবহেলা স্পষ্ট হয়ে গিয়েছে।

এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। আর তারই মধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেনের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, লোকো পাইলট নিজের ডিউটি শেষে ট্রেনের ইঞ্জিন কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর শচীন নামের এক রেলকর্মী ভিডিও কল করতে করতেই কেবিনে প্রবেশ করেছেন। এর পর অতি অবহেলার সঙ্গে সটান ইঞ্জিনের থ্রটলের উপর নিজের পিঠের ব্যাগটি রাখেন তিনি। আবার ব্যস্ত হয়ে যান ভিডিও কলে।

থ্রটলের উপর ব্যাগ রাখার কারণেই ঘটে যাবতীয় বিপত্তি। ব্যাগের চাপেই থ্রটলটি সামনের দিকে এগিয়ে যায়। আর তার জেরেই এগিয়ে যায় ট্রেন এবং ইঞ্জিনের অনেকটা অংশ মথুরা প্ল্যাটফর্মে উঠে যায়।যদিও এই ঘটনার ভিডিও যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তেজপ্রকাশ আগরওয়াল জানান, ইতিমধ্যেই শচীন-সহ মোট পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে তিনি জানা গিয়েছে, মোবাইল হাতে কেবিনে প্রবেশের সময় মদ্যপ অবস্থায় ছিলেন শচীন। তাঁর রক্তের নমুনা ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মথুরা স্টেশন ডিরেক্টর সঞ্জীব শ্রীবস্তব জানিয়েছেন, যে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের প্রত্যেকেই মদ্যপ ছিলেন এবং ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহার করছিলেন। স্বাভাবিক ভাবেই এ ঘটনায় রেলকর্মীদের গাফিলতির ছবিটা পরিষ্কার।পুরো বিষয়টিতে রেল কড়া পদক্ষেপ নিতে চলেছে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...