Saturday, June 27, 2026

মুখ পু.ড়তেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল! এবার উত্তর আফ্রিকা থেকে চিতা আমদানির ভাবনা কেন্দ্রের

Date:

Share post:

লাগাতার চিতা মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যে ৫ মাসে ৯টি চিতার মৃত্যুর ঘটনায় মুখ পুড়েছে কেন্দ্রের (Govt of India)। এবার উত্তর আফ্রিকা (North Africa) থেকে চিতা আমদানির ভাবনা কেন্দ্রের। এর আগে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যেপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়েছিল চিতাগুলিকে (Cheetah)। কিন্তু এবার চিতা আমদানির জন্য কেন বদলানো হল দেশ?

কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের একটি সূত্রে জানা গিয়েছে, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার চিতার দেহে মধ্যেপ্রদেশের গ্রীষ্মের মরসুমেও শীতের উপযোগী বড় বড় লোম গজিয়েছে। ফলে উষ্ণতা এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ওই চিতাদের ত্বকে সংক্রমণ দেখা গিয়েছে। ম্যাগট (একজাতীয় পোকা) সংক্রমণ থেকে সেপ্টিসিমিয়ার সৃষ্টি হচ্ছে। এর জেরে মৃত্যু হয়েছে ৩টি চিতার।

এবার পরিস্থিতির মোকাবিলায় উত্তর আফ্রিকার উষ্ণতর আবহাওয়ার অঞ্চল থেকে চিতা আনার পরিকল্পনা চলছে বলে খবর। তবে কুনোয় চিতার মৃত্যু ঠেকাতে কয়েকজন বন্যপ্রানী বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর আফ্রিকা থেকে চিতা আনা হলে তা ভারতের আবহাওয়ার পক্ষে উপযুক্ত হবে।

 

 

 

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...