Monday, April 6, 2026

নবী দিবসে হঠাৎ অনাথ আশ্রমে নুসরত, ভিডিও শেয়ার করলেন নিজেই

Date:

Share post:

এমনিতে সিনেমা আর নিজের সংসদীয় এলাকার কাজের মাঝেই ব্যস্ত থাকেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তিনি বসিরহাটের সাংসদ, তাই স্বাভাবিক ভাবেই কিছু বাড়তি দায়িত্ব পালন করতে হয় তাঁকে। কিন্তু এইসবের মাঝেও ছোটদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালবাসেন নায়িকা। আজ নবী দিবসে হঠাৎ পার্ক স্ট্রিটের (Park Street)এক মুসলিম অনাথ আশ্রমে চলে যান নুসরত (Nusrat Jahan)। সেখানে শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। এমনকি নিজের হাতে বেড়ে সকলকে বিরিয়ানি খাওয়ান। সাংসদকে এই ভাবে পেয়ে খুশি অনাথ আশ্রমের কর্মী থেকে শুরু করে সকল সদস্যরা।

ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। সেই উৎসবের দিনে কারোর মন খারাপ থাকা কাঙ্ক্ষিত নয়। তাই যে ফুলের মতো নিষ্পাপ শিশুদের কাছে কেউ থাকে না আজ তাদের সঙ্গে টুকরো আনন্দ শেয়ার করে খুশি নুসরত নিজেই। টলিউড অভিনেত্রী আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিও আপলোড করে ক্যাপশনে লেখেন, “যখনই হোক, যেমনই হোক না কেন আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা নিঃস্বার্থ। ভালোবাসার ভাষায় কথা বলাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। সকলকে ইদ-উল-উন নবী মুবারক যাঁরা পালন করছেন।” ক্যামেরায় ধরা পড়ল এ কে ফজলুল হক গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (A K Fazlul Haque HS School)পড়ুয়াদের হাসিমুখ। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে খুদেদের কোলে নিয়ে আদর করতেও দেখা গেল সাংসদ-অভিনেত্রীকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...