Saturday, June 20, 2026

কুলির পর ফের নয়া অবতারে! লোকসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর রাহুলের

Date:

Share post:

দিন সাতেক আগেই দিল্লির (Delhi) আনন্দ বিহার রেল স্টেশনে গিয়ে কুলিদের লাল জামা গায়ে চাপিয়ে হাতে ব্যাজ পড়ে মাথায় সুটকেস তুলে নিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর তারপর কিছুদিন কাটতে না কাটতেই দিল্লির কীর্তিনগর এলাকায় রাহুলকে দেখা গেল ছুতোরের ভূমিকায়! নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ছবি। বৃহস্পতিবার দিল্লির কীর্তিনগরের এক আসবাবের দোকানে পৌঁছে গিয়েছিলেন সোনিয়াপুত্র। সেখানেই কর্মীদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, নিজের হাতে করাতও তুলে নেন। কাঠ কাটেন। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে জনসংযোগ বাড়াতে সব রকম পদক্ষেপ নিচ্ছেন সোনিয়া পুত্র এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

এর আগেও দিল্লির করোল বাগ এলাকার একটি গ্যারেজে মিস্ত্রিদের সঙ্গে বাইক সারাবার কাজে হাত লাগিয়েছিলেন রাহুল গান্ধী। তারপর হরিয়ানার সোনিপতের মাদিনা গ্রামে কৃষকদের চাষ করতে দেখে প্যান্ট গুটিয়ে নিজেই চাষ করতে নেমে পড়েছিলেন তিনি। সাত দিন আগেই কুলিদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান ওয়ানেড়ের সাংসদ। আসলে, রাহুল আগেও ভারত জোড়ো যাত্রার যে কথা বলেছিলেন, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষকের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। এদিনও কাঠের মিস্ত্রিদের কাজে হাত লাগিয়ে সেরকমই উদ্যোগ নিলেন রাহুল। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, “আজ আমি কীর্তিনগরে এশিয়ার বৃহত্তম আসবাবের বাজারে গিয়েছিলাম। সেখানে ছুতোর ভাইদের সঙ্গে দেখা করি। শুধু পরিশ্রমীই নন, এই কর্মীরা ভালো শিল্পীও বটে। নিজেদের হাতের জাদুতে সৌন্দর্যের জন্ম দেয়। অনেকক্ষণ কথা বললাম। তাঁদের কাজ শেখা এবং করার চেষ্টাও করলাম।”

লোকসভার আগে একাধিক জনসংযোগমূলক কর্মসুচিতে অংশ নিচ্ছেন রাহুল গান্ধী। এরপর সরাসরি প্রচারে নেমে পড়বেন তিনি।

 

 

 

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...