Wednesday, June 24, 2026

চোটের কারণে ছিটকে গেলেন অক্ষর, বিশ্বকাপে ভারতীয় দলে অশ্বিন

Date:

Share post:

অবশেষে জল্পনাই সত‍্যি হল। চোটের কারণে আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অক্ষর প‍্যাটেল। অক্ষরের জায়গায় ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিন। সদ‍্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের তিন ম‍্যাচের সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেন অশ্বিন। দুই ম‍্যাচে নেন চ‍ার উইকেট। এশিয়া কাপ খেলতে গিয়ে চোট পান অক্ষর।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন অক্ষর। তারপর থেকেই রিহ‍্যাবে আছেন তিনি। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছিল ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট। সূত্রের খবর, হাতের সেই চোট এখনও সারেনি বাঁহাতি স্পিনারের। আর সেই কারণে তাঁর জায়গায় অশ্বিনকে নেওয়া হল। রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবও বাঁহাতি স্পিনার। অশ্বিন দলে আসায় বৈচিত্র বাড়ল ভারতীয় বোলিং আক্রমণের।

একনজরে ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

আরও পড়ুন:সৌদি আরবের কাছে ০-২ গোলে হেরে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সুনীলরা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...