Wednesday, June 24, 2026

উজ্জয়িনীকাণ্ডে ধৃ.ত মূল অভিযুক্ত সহ মোট ৪, প্রকাশ্যে হাড়হি.ম করা তথ্য

Date:

Share post:

শরীরে একাধিক আঘাতের চিহ্ন। ঝরছে রক্ত। অর্ধনগ্ন অবস্থায় লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে ১২ বছরের ধর্ষিতা নাবালিকা। হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা পুলিশে খবর দেওয়া তো দূর অস্ত, সাহায্যের নামে ৫০/১০০ টাকা ভিক্ষা জুটছে তার। মধ্যপ্রদেশের (Madya Pradesh) উজ্জয়িনীর (Ujjain) ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। লোকালয়ের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য। ইতিমধ্যে ঘটনায় এক অটোচালকের পাশাপাশি আরও তিনজনকে আটক করেছে উজ্জয়িনী সিটি পুলিশ।

উজ্জয়িনীর পুলিশ আধিকারিক সচিন শর্মা বলেন, এলাকায় কোনও বাসিন্দা ওই মেয়েটিকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বদলে তার হাতে কেউ ৫০, কেউ বা ১০০ টাকা ধরিয়ে দিয়ে চলে গিয়েছে। মোট ১২০ টাকা ভিক্ষা দেওয়া হয় মেয়েটিকে। পুলিশ আধিকারিক আরও বলেন, ‘মেয়েটিকে রক্তাক্ত এবং অর্ধনগ্ন অবস্থায় দেখে মিশ্র প্রতিক্রিয়া দেন স্থানীয় বাসিন্দারা। কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা দেয় তার হাতে। জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকা সাহায্য চেয়ে ৮ কিলোমিটার পর্যন্ত হেঁটেছিল। ইতিমধ্যে গোটা এলাকার সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ৩৮ বছরের অটোচালক রাকেশ এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত বলেই জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জীবন খেরি থেকে নাবালিকা একটি অটোতে উঠেছিলেন। সিসিটিভি ফুটেজে তেমনটাই দেখা গিয়েছে। ওই অটোতেই যে রক্তের ছাপ পাওয়া গিয়েছিল, তা নাবালিকার নমুনার সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে। সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, তবে কি চলন্ত অটোতে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল? কত জন জড়িত এই ঘটনায়? যদিও এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ্যে আনেনি পুলিশ। জখম নাবালিকাকে সাহায্য়ের জন্য এগিয়ে আসেন এক পুরোহিত।

ইতিমধ্যেই উজ্জয়িনীর এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, মেয়েটি উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। যদিও তার কাছে কোনও পরিচয় পত্র পাওয়া যায়নি। কোনও ফোন নম্বর কিংবা পরিবারের খোঁজও দিতে পারেনি মেয়েটি। এমনকী, তার নামটুকুও বলতে পারেনি। আপাতত তার চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...