Friday, April 3, 2026

হজযাত্রী বাছাইয়ের ক্ষেত্রে এবার পাকিস্তানকে কড়া বার্তা সৌদি আরবের

Date:

Share post:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের (Pakistan)। অর্থনৈতিক সংকটের পর পড়শি দেশের রাজনীতিও বেশ চর্চার মুখে। এবার পাকিস্তানকে সতর্কবার্তা দিল সৌদি আরব (Saudi Arabia)। আর্থিক সমস্যায় জর্জরিত পাক সরকারকে হজযাত্রী বাছাইয়ের ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছে সৌদি সরকার। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে হজযাত্রায় কোটায় (Haj Quota) আবেদনকারীদের মনোনয়নের বিষয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে পাকিস্তানকে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আর যাই হোক কোনওভাবেই যাতে ভিখারি কিংবা পকেটমারের মতো ছিঁচকে অপরাধীরা হজের সুযোগ না পান।

হজের পুণ্যার্থীদের নিয়ন্ত্রণের কারণেই প্রতিটি দেশের জন্য কোটা নির্দিষ্ট করে দেয় সৌদি প্রশাসন। কোন দেশ থেকে কত জন মক্কায় আসবেন, তা সৌদিকে আগে থেকে জানাতে হয়। কোটার মাধ্যমে মেলে আর্থিক সাহায্যও। আর সেই কোটার সুযোগে যাতে কোনও ভিখারি কিংবা অপরাধীরা ঢুকে পড়তে না পারে সে বিষয়ে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিল সৌদি আরব।

তবে এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে জানিয়ে পাক বিদেশ মন্ত্রককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমাদের জেলগুলিতে আপনাদের দেশের কয়েদিদের ভিড় জমে গিয়েছে। আর জায়গা নেই। সুতরাং চলতি বছর আর অপরাধী পাঠিয়ে সেই জায়গা ভরাট করবেন না। চলতি বছর সৌদি থেকে ১ লক্ষ ৭৯ হাজার মানুষের কোটা পাকিস্তানকে দেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিকভাবে প্রবল আর্থিক সঙ্কটের কারণে এ বছর প্রথমে ইসলামাবাদ তা ফিরিয়ে দিয়েছিল। কিন্তু শেষমেশ কিছু শর্ত মেনে হজযাত্রায় সম্মতি দেয় পাক সরকার।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...